1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জৈব সারের বদলে বর্জ্য বিতরণ, কৃষি কর্মকর্তাকে খাগড়াছড়িতে বদলি দুধকুমারের পানি বিপদসীমার ২৩ সেন্টিমিটার ওপরে, প্লাবিত ভূরুঙ্গামারীর নিম্নাঞ্চল কালিয়াকৈরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ ও চারা শুভ উদ্বোধন করা হয় নাসিরনগর ফান্দাউক- রতনপুর সড়কে  ব্রিজের মাঝে গর্ত, দুর্ঘটনার আশঙ্কা  রায়গঞ্জে শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ করল সাজু পল্লী উন্নয়ন মানবিক ফাউন্ডেশন মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ র‌্যাবের যৌথ অভিযানে তাড়াশে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ক্রীড়া কার্ড ৫০০তে উন্নীত করাহবে,কালিয়াকৈরে ক্রীড়া প্রতিমন্ত্রী ঠাকুরগাঁও বাস টার্মিনালে মাদকসহ আটক,২ মাসের কারাদণ্ড ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ

নাসিরনগর ফান্দাউক- রতনপুর সড়কে  ব্রিজের মাঝে গর্ত, দুর্ঘটনার আশঙ্কা 

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৮ Time View

 

 

খ,ম,জায়েদ হোসেন,নাসিরনগর(ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি

 

ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার ফান্দাউক – ছাতিয়াইন- রতনপুর সড়কে আতোকুড়া ব্রিজের মধ্যখানে ঢালাই ভেঙে বিরাট গর্তের সৃষ্টি হয়েছে।

দুর্ঘটনার ঝুঁকি নিয়ে প্রতিদিন এই ব্রিজের ওপর দিয়ে যাতায়াত করছে বিভিন্ন ধরনের অসংখ্য যানবাহন। যে কোন সময় ব্রিজের একটি অংশ ধসে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়দের অভিমত।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢাকা – সিলেট মহাসড়কের পার্শ্ববর্তী মাধবপুর উপজেলার উত্তরে অবস্থিত এলজিইডি বিভাগের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার ফান্দাউক – ছাতিয়াইন- রতনপুর সড়কে আতোকুড়া বাজার সংলগ্নে নির্মিত পাকা ব্রিজের মাঝখানে গোলাকৃতি একটি গর্ত সৃষ্টি হয়েছে। সিমেন্টের ঢালাই আলাদা হয়ে রড বের হয়ে ডেবে গিয়ে গর্তটি দুর্ঘটনার আশঙ্কায় পরিনত হয়েছে।

এলাকাবাসী জানান, নাসিরনগর উপজেলার বুড়িশ্বর, ফান্দাউক সহ বেশ কয়েকটি ইউনিয়নের মানুষের যাতায়াতের একমাত্র ভরসা এ-ই সড়কটি, ঝুঁকিপূর্ণ এ-ই ব্রিজ দিয়ে প্রতিদিন সিএনজি, ট্রাক্টর,জিপ,কার, রিক্সা,ভ্যান,সাইকেল, মোটরসাইকেল, অটোরিকশা সহ অসংখ্য যানবাহন মালামাল সহ সকাল থেকে রাত অবধি হাজার হাজার মানুষ যাতায়াত করে।

এতে যেকোন সময় ব্রিজটি ধসে পড়তে পারে। ফলে ব্রিজটি মেরামত কিংবা নতুন ব্রিজ নির্মাণ না হলে চরম দুর্ভোগ পোহাতে হবে কয়েক হাজার মানুষের।

এ বিষয়ে ফান্দাউক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুকুজ্জামান বলেন, এই ব্যস্ততম সড়কের আতোকুড়া ব্রিজটি মারাত্মক ঝুঁকিপুর্ন হওয়া সত্ত্বেও অসংখ্য যানবাহন মালামাল সহ হাজার মানুষের যাতায়াত, এতে যেকোন সময় ব্রিজটি ধসে পড়তে পারে। এ-ই ব্রিজ মেরামত বা নির্মাণ করার মতো ফান্ড ইউনিয়ন পরিষদের নেই। তবে নতুন ব্রিজ নির্মাণ করার জন্য উপজেলা এলজিইডি কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।

ব্রিজ নির্মাণের বিষয়ে উপজেলা এলজিইডি  প্রকৌশলী আবদুল মমিন বলেন, আমি সদ্য যোগদান করেছি, এ-ই বিষয়টি আমার নজরে নেই, তবে খোঁজ নিয়ে এ ব্যাপারে খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com