1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, বনলতা সুইটসকে ৮০ হাজার টাকা জরিমানা

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১০ Time View

 

 

সিরাজগঞ্জ প্রতিনিধি

 

সিরাজগঞ্জ সদর উপজেলার পৌর শহরে অবস্থিত বনলতা সুইটসের কারখানায় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অভিযোগে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৪ জুন) জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূর মোঃ আবিদুল্লাহ অভিযানটি পরিচালনা করেন।

অভিযানকালে কারখানায় অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি প্রস্তুত ও সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বনলতা সুইটস কর্তৃপক্ষকে ৮০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে নিরাপদ খাদ্য উৎপাদন ও স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম পরিচালনার জন্য প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা কার্যালয় সিরাজগঞ্জের সহকারী পরিচালক সোহেল শেখ, সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সূত্রে জানা যায় , জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্য উৎপাদন ও বিক্রয়ের সঙ্গে জড়িত সকল প্রতিষ্ঠানকে স্বাস্থ্যবিধি ও প্রযোজ্য আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com