1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ০১ জুন ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ

ঠাকুরগাঁওয়ে গৃহবধুর মরদেহ উদ্ধার

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ১ জুন, ২০২৬
  • ১১ Time View

 

 

রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি

 

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় নাসিমা নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পেছনের অংশে পোড়ার চিহ্ন থাকায় ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্বজনদের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে।

সোমবার (১ জুন) সকালে উপজেলার ৬ নম্বর ভাতুরিয়া ইউনিয়নের তন্নিদিঘীর পূর্ব পাশে গড় নামক স্থানে স্থানীয়রা একটি নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে হরিপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত নাসিমার স্বামীর ভাষ্য অনুযায়ী, রবিবার তিনি দুই সন্তানকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হন। তিনি কবিরাজের বাড়িতে যাওয়ার কথা বলেছিলেন। একপর্যায়ে দুই সন্তানকে বাড়িতে ফিরিয়ে দিলেও তিনি আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।

পরদিন সকালে স্থানীয়দের মাধ্যমে মরদেহ উদ্ধারের খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে নাসিমাকে শনাক্ত করেন। মরদেহের পেছনের অংশে পোড়ার চিহ্ন দেখতে পাওয়ায় পরিবারের সদস্যরা হত্যার আশঙ্কা প্রকাশ করেছেন।

পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com