1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
১৩২ বল খেলেও শূন্য রানের ইনিংস, তবু প্রশংসায় ভাসছেন ব্যাটার ভাঙ্গুড়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন মান্দায় পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী পিন্টু প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজশাহীতে শেষ মুহূর্তের প্রস্তুতি  রায়গঞ্জে তিন প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার: দেয়ালে লেখা ‘আজ থেকে এই গল্প শেষ’ পূজা দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল গৃহবধূর তাড়াশে দুর্গামন্দির পরিদর্শন করলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী   বেনাপোল আইসিপি সীমান্তে ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক

২২ বলের ফিফটিতে দিলারার রেকর্ড

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১৪৫ Time View

 

স্পোর্টস ডেস্ক

 

বাংলাদেশের মেয়েদের দ্রুত রান তুলতে না পারা নিয়ে কথা ওঠে প্রায়ই। টি–টুয়েন্টিতে এক শ স্ট্রাইকে ব্যাটিং খুব বেশি দেখা যায় না বলে আক্ষেপ অনেকের। তবে এডিনবরায় আজ টি–টুয়েন্টিসুলভ এক ইনিংসই খেলেছেন দিলারা আক্তার। করেছেন রেকর্ডও।

 

 

বাংলাদেশ নারী ক্রিকেট দলের এই ওপেনার নেদারল্যান্ডসের বিপক্ষে ফিফটি করেছেন মাত্র ২২ বলে। মেয়েদের টি–টুয়েন্টিতে এটিই বাংলাদেশের দ্রুততম ফিফটি। দিলারা ভেঙে দিয়েছেন ২০১৯ সালে লাহোরে পাকিস্তানের বিপক্ষে রুমানা আহমেদের ২৮ বলে ফিফটির রেকর্ড।

 

 

 

এডিনবরায় ত্রিদেশীয় সিরিজে নিজেদের শেষ ম্যাচ বাংলাদেশ ১৫ রানে হারিয়েছে নেদারল্যান্ডসকে। বৃষ্টির কারণে মাত্র ৮ ওভারে নেমে আসা ম্যাচে বাংলাদেশ প্রথমে ব্যাট করে তোলে ৩ উইকেটে ৯৮ রান। এর মধ্যে ২৬ বলে ৮ চার ও ২ ছক্কায় ৫১ রান করেন দিলারা। দ্বিতীয় সর্বোচ্চ ৮ বলে ১৩ রান আরেক ওপেনার জুরাইয়া ফেরদৌসের।

 

 

তাড়া করতে নেমে নেদারল্যান্ডস ৮ ওভারে ৫ উইকেটে ৮৫ রানে আটকে যায়। ম্যাচ হেরেছে ১৩ রানে। ত্রিদেশীয় সিরিজে ৪ ম্যাচে দুটিতে হেরে পয়েন্ট তালিকার দুইয়ে আছে বাংলাদেশের মেয়েরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com