1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১০ আগস্ট ঠাকুরগাঁওয়ে গড়েয়া-শুখানপুকুরী সড়ক প্রশস্তকরণের সম্ভাব্য স্থান পরিদর্শন দামুড়হুদার মদনা’য় বিস্কুট ফ্যাক্টরিতে আগুন ভস্মীভূত ঝালকাঠিতে রোগি বহনকারী অ্যাম্বুলেন্স খাদে পড়ে আহত-১ রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মহাসড়কে ঝরল প্রাণ অবশেষে শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হলো শারীরিক প্রতিবন্ধী নীলার  নাসিরনগরে নিত্য পণ্যের দাম বৃদ্ধি টালমাটাল সবজির বাজার  নলডাঙ্গায় বন্যপ্রাণী ও পরিবেশের প্রায় ১০ লক্ষ টাকা ক্ষতিসাধন”পাখি হত্যার বিরুদ্ধে অভিযোগ দায়ের আরও ঘনীভূত হতে পারে নিম্নচাপ, ৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় ১৮ মন্ত্রীর ‘এসকর্ট’ প্রত্যাহার, যাদের থাকছে

রাস্তা নাকি চাতাল?ঝুঁকিতে যানবাহন

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৬১ Time View

 

 

সাব্বির মির্জা,তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

 

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বিভিন্ন আঞ্চলিক সড়কে অবাধে চলছে ধান মাড়াই শুকানো ও খড় বিছিয়ে রাখার কাজ। বোরো মৌসুমের ধান কাটার পর স্থানীয় কৃষকরা পাকা সড়কগুলোকে রীতিমতো ধানের চাতালে পরিণত করেছেন। এতে সড়কগুলো সংকুচিত হয়ে পড়েছে এবং তীব্র দুর্ঘটনা ঝুঁকি নিয়ে চলাচল করছে বিভিন্ন যানবাহন।

 

সরেজমিনে তাড়াশ উপজেলার বিভিন্ন আঞ্চলিক সড়ক ঘুরে দেখা গেছে, তাড়াশ-বারুহাস, তাড়াশ-নিমগাছী, তাড়াশ-রানীরহাট এবং তাড়াশ-ভাদাস সড়কসহ বিভিন্ন গ্রামীণ রাস্তার ওপর ধান মাড়াইয়ের যন্ত্র (পাওয়ার ট্রিলার চালিত খড়কুটা আলাদা করার মেশিন) বসানো হয়েছে। রাস্তার একপাশ বা কোথাও কোথাও পুরো রাস্তা জুড়েই ধান ও খড় বিছিয়ে রাখা হয়েছে।

 

কৃষকরা ধান মাড়াই করার পর সড়কের ওপরই খড় রোদে শুকাচ্ছেন। বাতাসে সেই খড়কুটা ও ধানের চিটা উড়ে পথচারী এবং চালকদের চোখে-মুখে পড়ছে, যা প্রতিনিয়ত দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে।

 

সড়কে চলাচলকারী কয়েকজন মোটরসাইকেল ও সিএনজি চালকের সাথে কথা বললে তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ধানের ওপর দিয়ে গাড়ি চালাতে গেলে চাকা পিছলে যায়। বিশেষ করে ব্রেক ধরলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারায়। মাড়াই কলের ওড়া চিটা ও ধুলোবালির কারণে চালকরা সামনের রাস্তা ঠিকমতো দেখতে পান না।সড়কের বড় অংশ দখল হয়ে থাকায় বিপরীতমুখী দুটি যানবাহন একে অপরকে সাইড দিতে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা জটলা লেগে থাকছে।

 

রাস্তায় ধান শুকানোর বিষয়ে জানতে চাইলে কয়েকজন কৃষক জানান, তাদের বাড়িতে ধান মাড়াই বা শুকানোর মতো পর্যাপ্ত জায়গা উঠান নেই। তাছাড়া পাকা রাস্তায় অল্প রোদে দ্রুত ধান ও খড় শুকানো যায় বলে তারা বাধ্য হয়ে এই কাজ করছেন। সাময়িক এই সমস্যার জন্য তারা দুঃখ প্রকাশ করলেও কাজ থামাচ্ছেন না।

 

স্থানীয় সচেতন মহলের মতে, সরকারি সড়ক এভাবে ব্যক্তিগত চাতাল হিসেবে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। এভাবে সড়ক দখল করে ধান মাড়াইয়ের ফলে যেকোনো সময় বড় ধরনের প্রাণহানির আশঙ্কা রয়েছে।

 

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী চালক ও এলাকাবাসী। একই সাথে কৃষকদের মাঝে সচেতনতা বাড়াতে প্রচারণার তাগিদ দিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com