1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
গোপনে বিয়ে করায় বন্ধুর বিরুদ্ধে মহাসড়কে ‘বিক্ষোভ’, শেষে শুভকামনা রাত পোহালেই চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী ভিসা জট কাটেনি, যাত্রী সংকটে স্থবির দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল রায়গঞ্জে ভাঙনের ঝুঁকিতে বাঐখোলা গ্রামের রাস্তা, দুর্ভোগে এলাকাবাসী শাহজাদপুরে শ্রমিক কল্যাণ তহবিল আদায়ে বাঁধা প্রদানের অভিযোগ! সিরাজগঞ্জের এতিম রায়হান-রোহানের পাশে প্রধানমন্ত্রী আমগাছে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বাধা-ষড়যন্ত্র পেরিয়ে ধান ঘরে, উৎসবে মাতলো সোনাইডাঙ্গার ভূমিহীন কৃষকেরা মাত্র একটি ওষুধেই বেঁচে যেতেন ম্যারাডোনা, সাক্ষীর বিস্ফোরক সাক্ষ্য মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে রায়গঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

বাধা-ষড়যন্ত্র পেরিয়ে ধান ঘরে, উৎসবে মাতলো সোনাইডাঙ্গার ভূমিহীন কৃষকেরা

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৯ Time View

 

 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

 

দীর্ঘদিনের বাধা, ভয়ভীতি ও নানা ষড়যন্ত্র মোকাবিলা করে নিজেদের রোপণ করা ধান ঘরে তুলতে সক্ষম হয়েছেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাইডাঙ্গা বিলের ভূমিহীন কৃষকেরা। এ সাফল্যের আনন্দ উদযাপন করতে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গণভোজের আয়োজন করেন তারা। অনুষ্ঠানে প্রায় পাঁচ শতাধিক মানুষের খাবারের ব্যবস্থা করা হয়।

 

শুক্রবার (১৫ মে) বিকেলে উপজেলার ধানগড়া ইউনিয়নের সোনাইডাঙ্গা গ্রামে এ আয়োজন করে গ্রামসোনাই ভূমিহীন সংগঠন। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা দেয় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘নিজেরা করি’।

 

আয়োজকরা জানান, বছরের পর বছর ধরে সোনাইডাঙ্গা বিলে চাষাবাদকে কেন্দ্র করে স্থানীয় জোতদারদের সঙ্গে ভূমিহীন কৃষকদের বিরোধ চলে আসছে। চলতি মৌসুমেও ধান কাটাকে ঘিরে নানা বাধা, ভয়ভীতি ও মিথ্যা মামলার আশঙ্কা তৈরি হয়। তবে উপজেলা প্রশাসন ও পুলিশের সহযোগিতায় তারা শান্তিপূর্ণভাবে ধান কেটে ঘরে তুলতে সক্ষম হয়েছেন।

 

ভূমিহীন সংগঠনের নেতারা বলেন, এটি শুধু ধান কাটার সাফল্য নয়, বরং ভূমিহীন মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অর্জন। তারা জানান, রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল খালেক পাটোয়ারী এবং রায়গঞ্জ থানা পুলিশের সহযোগিতার কারণেই পরিস্থিতি শান্তিপূর্ণ ছিল।
অনুষ্ঠানস্থলে নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। আলোচনা সভার পাশাপাশি স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়।

 

সংগঠনের নেতা মো. রহমত আলী, আল আমিন ও রফিকুল ইসলাম বলেন, “অনেক বাধা পেরিয়ে আমরা নিজেদের ধান ঘরে তুলতে পেরেছি। প্রশাসনের সহায়তা না থাকলে এবারও হয়তো তা সম্ভব হতো না।”

 

অনুষ্ঠান শেষে প্রায় পাঁচ শতাধিক মানুষের অংশগ্রহণে গণভোজ অনুষ্ঠিত হয়। স্থানীয়রা জানান, এমন ব্যতিক্রমী আয়োজন এলাকায় সচরাচর দেখা যায় না। এতে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com