1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
লালমনিরহাটে ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যাচেষ্টা, স্ত্রী আটক ভূঞাপুর হাসপাতালে শিশুকে নিয়মিত টিকার বদলে জলাতঙ্কের ভ্যাকসিন, এলাকায় তোলপাড় নাটোরে ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন তরুণ নেতৃত্বের প্রতীক খন্দকার জুলহাস ভূঞাপুর উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী ভূঞাপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা : ৫ জনকে জরিমানা বগুড়ায় ৫ দফা দাবিতে বিড়ি শ্রমিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান উল্লাপাড়ায় পুকুর খননের সময় উদ্ধার কষ্টিপাথরের প্রাচীন দুর্গা মূর্তি হাম পরিস্থিতির মাঝেই চোখ রাঙাচ্ছে ডিপথেরিয়া তাড়াশে নছিমন-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ,আহত ২ জাতীয় প্রেস ক্লাবের নতুন সদস্যপদ পেলেন ৪৪১ জন

ভূঞাপুর হাসপাতালে শিশুকে নিয়মিত টিকার বদলে জলাতঙ্কের ভ্যাকসিন, এলাকায় তোলপাড়

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৩ Time View

মো: আব্দুর রহীম মিঞা, ভূঞাপুর উপজেলা প্রতিনিধি 

 

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাস বয়সী এক শিশুকে নিয়মিত টিকার পরিবর্তে কুকুরের জলাতঙ্ক (র‌্যাবিস) প্রতিরোধী ভ্যাকসিন প্রয়োগের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (১৩ মে) দুপুরে এমন ঘটনা ঘটেছে ভূঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, এক মাস বয়সী শিশু ফাতিহাকে নিয়মিত টিকা দেওয়ার জন্য তার মা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীর মো: নূরুল ইসলামের কমপ্লেক্সে না থাকায় তার পরিবর্তে পিআরএলে থাকা স্বাস্থ্য পরিদর্শক কাইয়ুমকে ডেকে আনেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদ । পরে শিশুটিকে দুই ডোজ জলাতঙ্ক প্রতিরোধী র‌্যাবিক্স ভ্যাকসিন প্রয়োগ করেন। পরে বিষয়টি জানতে পেরে পরিবার প্রতিবাদ জানালে উত্তেজনার সৃষ্টি হয়।

শিশুর স্বজনদের দাবি, ভুল চিকিৎসার পর শিশুটি অসুস্থ ও নিস্তেজ হয়ে পড়ে। তারা এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত স্বাস্থ্য পরিদর্শক ভুলের কথা স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদ। এই বিষয়টিকে ধামা চাপা দিতে তৎপর হন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। পরে উত্তেজনা সৃষ্টি হলে ঘটনাটিকে “অনাকাঙ্ক্ষিত ভুল” বলে উল্লেখ করেছেন এবং শিশুটির পর্যবেক্ষণে থাকার কথা জানিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদ বলেন, এটি অনাকাঙ্ক্ষিত ভুল। আরও সতর্ক হওয়া দরকার ছিল। তবে এ ভ্যাকসিন কোন সমস্যা হবে না। তারপরও পরিবারের সদস্যদের যোগাযোগ রাখতে বলা হয়েছে।

ঘটনাটি নিয়ে ভূঞাপুরজু ড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। স্থানীয়দের প্রশ্ন—সরকারি হাসপাতালে এমন গুরুতর গাফিলতি কীভাবে ঘটল এবং শিশুদের টিকাদান কার্যক্রমে নিরাপত্তা নিশ্চিতে কর্তৃপক্ষ কতটা সচেতন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com