1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
‘৪০ কেজির মণ’ এখন ৪২ কেজি! রায়গঞ্জের হাটে সিন্ডিকেটের দাপটে দিশেহারা কৃষক লালমনিরহাটে ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যাচেষ্টা, স্ত্রী আটক ভূঞাপুর হাসপাতালে শিশুকে নিয়মিত টিকার বদলে জলাতঙ্কের ভ্যাকসিন, এলাকায় তোলপাড় নাটোরে ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন তরুণ নেতৃত্বের প্রতীক খন্দকার জুলহাস ভূঞাপুর উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী ভূঞাপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা : ৫ জনকে জরিমানা বগুড়ায় ৫ দফা দাবিতে বিড়ি শ্রমিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান উল্লাপাড়ায় পুকুর খননের সময় উদ্ধার কষ্টিপাথরের প্রাচীন দুর্গা মূর্তি হাম পরিস্থিতির মাঝেই চোখ রাঙাচ্ছে ডিপথেরিয়া তাড়াশে নছিমন-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ,আহত ২

সুন্দরগঞ্জে হেরোইনসহ ভাই বোন গ্রেপ্তার 

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১১ Time View

 

আশরাফুল ইসলাম আকন্দ, সুন্দরগঞ্জ( গাইবান্ধা) প্রতিনিধি 

 

‎গাইবান্ধার সুন্দরগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব নাহিয়ান মুনসীফের নেতৃত্বে পরিচালিত মাদকদ্রব্যবিরোধী অভিযানে ৩.৫০ গ্রাম হেরোইনসহ আপন ভাই বোনকে গ্রেফতার করা হয়েছে।

 

‎মঙ্গলবার (১২ মে) সকাল ১০টার দিকে সুন্দরগঞ্জ থানার থানা পাড়া এলাকায় ওয়ালটন শোরুমের দক্ষিণ পাশে একটি চা বিস্কুটের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।

‎অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সুন্দরগঞ্জ থানা পুলিশের সমন্বয়ে গঠিত রেইডিং টিম অংশ নেয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোছাঃ হাছিনা আকতার (৩০) ও তার ভাই মোঃ জাকিরুল ইসলাম হৃদয়কে (২০) আটক করা হয়।

‎পরে মোছাঃ হাছিনা আকতারের হাতে থাকা রয়েল ব্র্যান্ডের খালি সিগারেটের প্যাকেটের ভেতর থেকে পলিথিনে মোড়ানো ৩.৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩৫ হাজার টাকা।অভিযান শেষে ঘটনাস্থলেই আলামত জব্দ নমুনা সংগ্রহ ও সিলগালা করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ৮(ক) ৪১ ধারায় সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

‎মামলার তদন্ত কার্যক্রম পরিচালনা করবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় গাইবান্ধা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com