1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নাটোরে ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন তরুণ নেতৃত্বের প্রতীক খন্দকার জুলহাস ভূঞাপুর উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী ভূঞাপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা : ৫ জনকে জরিমানা বগুড়ায় ৫ দফা দাবিতে বিড়ি শ্রমিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান উল্লাপাড়ায় পুকুর খননের সময় উদ্ধার কষ্টিপাথরের প্রাচীন দুর্গা মূর্তি হাম পরিস্থিতির মাঝেই চোখ রাঙাচ্ছে ডিপথেরিয়া তাড়াশে নছিমন-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ,আহত ২ জাতীয় প্রেস ক্লাবের নতুন সদস্যপদ পেলেন ৪৪১ জন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং সম্পন্ন পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন  

রায়গঞ্জে অজ্ঞাত ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের সহযোগিতা কামনা

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১৩ Time View

 

 

শ্যামল হালদার,রায়গঞ্জ( সিরাজগঞ্জ )প্রতিনিধি

 

 

সিরাজগঞ্জের চান্দাইকোনা গরুর হাট এলাকার পূর্ব পাশে সোনালী অটো বাছাই মিলের সামনে থেকে এক অজ্ঞাত ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১২ মে) সকালে পথচারীরা ওই ব্যক্তিকে রাস্তার পাশে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে বিষয়টি স্থানীয়দের জানান। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

 

 

উদ্ধার হওয়া ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। এ বিষয়ে রায়গঞ্জ থানা থেকে জানানো হয়েছে, কেউ যদি ওই ব্যক্তিকে চিনে থাকেন বা তার পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে দ্রুত থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

 

 

এ ব্যাপারে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আহসুজ্জামান সকলের সহযোগিতা কামনা করেছেন। পাশাপাশি ব্যক্তিটির নাম-ঠিকানা সংগ্রহের কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com