1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ১৩ মে ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
‘৪০ কেজির মণ’ এখন ৪২ কেজি! রায়গঞ্জের হাটে সিন্ডিকেটের দাপটে দিশেহারা কৃষক লালমনিরহাটে ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যাচেষ্টা, স্ত্রী আটক ভূঞাপুর হাসপাতালে শিশুকে নিয়মিত টিকার বদলে জলাতঙ্কের ভ্যাকসিন, এলাকায় তোলপাড় নাটোরে ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন তরুণ নেতৃত্বের প্রতীক খন্দকার জুলহাস ভূঞাপুর উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী ভূঞাপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা : ৫ জনকে জরিমানা বগুড়ায় ৫ দফা দাবিতে বিড়ি শ্রমিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান উল্লাপাড়ায় পুকুর খননের সময় উদ্ধার কষ্টিপাথরের প্রাচীন দুর্গা মূর্তি হাম পরিস্থিতির মাঝেই চোখ রাঙাচ্ছে ডিপথেরিয়া তাড়াশে নছিমন-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ,আহত ২

ভূঞাপুরে তেলের পাম্পে মাপে কারসাজি মালিককে জরিমানা

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ১১ মে, ২০২৬
  • ১২ Time View

 

আব্দুর রহীম মিঞা, ভুঞাপুর(টাঙ্গাইল) প্রতিনিধি 

 

টাঙ্গাইল ভূঞাপুরে নির্ধারিত পরিমাণের চেয়ে কম তেল সরবরাহ করার অভিযোগে ভূঞাপুরে বাহাদিপুর ভাই-বন্ধু ফিলিং স্টেশন মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ।

সোমবার দুপুরে (১১মে) উপজেলার বাহাদিপুর ও গোবিন্দাসী এলাকায় অভিযান চালিয়ে এই দণ্ডাদেশ প্রদান করা হয়।

অভিযানকালে বাহাদিপুর এলাকায় অবস্থিত ‘ভাই-বন্ধু ফিলিং স্টেশন’-এ পরিমাপে তেল কম দেওয়া প্রমানিত হওয়ায় মালিককে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল জানান, ওই পাম্পে প্রতি ৫ লিটার অকটেনে ১৪০ মিলিলিটার করে তেল কম দেওয়া হচ্ছিল। এই জালিয়াতির অপরাধে পাম্প মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে গোবিন্দাসী বাজারে প্রদীপ ও শ্যামলের মিষ্টির কারখানায় অভিযান চালায় অধিদপ্তর। সেখানে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করতে দেখা যায়। এমনকি মিষ্টির ওপর তেলাপোকা ও মাছি পড়ে থাকতে দেখেন কর্মকর্তারা। জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এমন পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে দুই মিষ্টির দোকান মালিককে আরও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল বলেন, ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে এবং খাদ্যে ভেজাল ও ওজনে কারচুপি রোধে এই ধরণের ঝটিকা অভিযান নিয়মিত পরিচালিত হবে। জনস্বার্থে প্রশাসনের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানের সময় বিএসটিআই কর্মকর্তা, পুলিশ সদস্য ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com