1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয়  নাসিরনগরে প্রশাসনের অভিযান, খাস জমিতে নির্মিত ১৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ভূঞাপুরে গাঁজাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে যুবকের জেল-জরিমানা আধুনিক যানবাহনের দাপটে বিলুপ্তির পথে শতবর্ষের ঐতিহ্য ঘোড়ার গাড়ি  সিরাজগঞ্জে আউশ মৌসুমে ব্রি- ধান ৯৮ চাষের সাফল্যের সম্ভবনা  রায়গঞ্জে পুলিশের অভিযানে দুই হাজার টাকার জাল নোটসহ যুবক আটক চুয়াডাঙ্গায় খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশুর আমতলীতে সাড়ে ৬ হাজার গাছের চারা ও ৩০ হাজার কেজি সার বিতরন রাজশাহী খোলাবোনা ফুরকানিয়া হাফেজিয়া মাদ্রাসায় অনিয়মের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবিতে স্মারকলিপি দর্শনার কুড়ালগাছিতে বোমাসদৃশ বস্তু উদ্ধার

রায়গঞ্জে সমাজভিত্তিক ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সুফল ভোগীদের মাঝে মৎস্য উপকরণ বিতরণ 

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৫৮ Time View

 

 

 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

 

 

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছিতে সমাজভিত্তিক মৎস্যসম্পদ ব্যবস্থাপনা শীর্ষক প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) বিকেলে প্রকল্প পরিচালকের দপ্তরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রকল্প পরিচালক শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলামের সঞ্চালনায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ আয়নুল হক।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়গঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি শামসুল ইসলাম, তাড়াশ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আফসার আলী, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম টুটুল, নিমগাছী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুল বারী তালুকদার, রায়গঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস মন্ডল সহ রায়গঞ্জ ও তাড়াশ উপজেলার বিএনপি’র ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, মৎস্য বিভাগের কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে সুফলভোগীদের মাঝে মাছ চাষের বিভিন্ন উপকরণ ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত উপকরণের মধ্যে ছিল—১৮টি পুকুরে ২০টি এ্যারেটর, ৪৫টি পুকুরে ৯০টি ইনসুলেটেড ফিশ বক্স, ৪টি গ্রুপে ৪টি ফিশ কাটিং মেশিন ও ৪টি গ্রুপে ৪টি ফিশ ডিস্কোলিং মেশিন।

 

বক্তারা বলেন, মৎস্য খাতের উন্নয়ন এবং স্থানীয় জনগণের আর্থসামাজিক অবস্থার পরিবর্তনে এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের ফলে মৎস্য চাষে নতুন সম্ভাবনা সৃষ্টি হচ্ছে বলেও তারা মন্তব্য করেন। একইসঙ্গে যুব সমাজকে মাছ চাষে আরও বেশি সম্পৃক্ত করতে এ উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

 

অনুষ্ঠান শেষে সুফলভোগীরা এ সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com