1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ

বর্ণাঢ্য শোভাযাত্রায় রায়গঞ্জে পালিত আন্তর্জাতিক শ্রমিক দিবস

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৭ Time View

 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

 

 

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠনের উদ্যোগে পৃথক কর্মসূচি আয়োজন করা হয়।

 

 

শুক্রবার (১ মে) সকালে উপজেলার ধানগড়া বাজার এলাকায় এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

 

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রায়গঞ্জ উপজেলা বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বাজার এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আয়নুল হক।

 

 

এ সময় উপজেলা বিএনপির সভাপতি মো. শামছুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো. দুলাল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ, আব্দুল কুদ্দুস মন্ডল এবং রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

অন্যদিকে একই এলাকায় রায়গঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে পৃথক শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মো. আলী মর্তুজা, সেক্রেটারি ডা. এস এম মুনসুর আলী এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডা. মো. কামরুল ইসলাম, সেক্রেটারি মো. সুমন আহমেদসহ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

 

 

দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে শ্রমিকদের ন্যায্য অধিকার, মজুরি বৃদ্ধি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।

 

 

উল্লেখ্য, ১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেট আন্দোলনের মাধ্যমে শ্রমিকদের আট ঘণ্টা কর্মদিবসের দাবিতে যে আন্দোলন গড়ে ওঠে, তারই স্মরণে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com