1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বর্ণাঢ্য শোভাযাত্রায় রায়গঞ্জে পালিত আন্তর্জাতিক শ্রমিক দিবস কুড়িগ্রামে শ্বশুরবাড়িতে জামাইকে পিটিয়ে হত্যা স্ত্রী ও শালক গ্রেফতার নলডাঙ্গায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত পারিবারিক আদালতের সাজা পরোয়ানায় রায়গঞ্জে আসামি গ্রেফতার নিষিদ্ধ শূকরের মাংসও আমদানি করতে চেয়েছিলেন ড. ইউনূস মে দিবসে‌ও ছুটি নেই কৃষি শ্রমিকের মহান মে দিবস আজ শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন বৃষ্টির সুযোগ নিয়ে তাড়াশে স্বামী পরিত্যাক্তা নারী ধর্ষিত অর্থ আত্মসাৎ মামলায় ঠাকুরগাঁও বিএনপি নেতা-স্ত্রী কারাগারে গায়ে ময়লা শার্ট, হাতে চায়ের কাপ এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার অরুণ কুমার 

নলডাঙ্গায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৭ Time View

 

 

নলডাঙ্গা(নাটোর) প্রতিনিধিঃ

 

নাটোরের নলডাঙ্গায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। র‍্যালিটি নলডাঙ্গা পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে উপজেলার বিভিন্ন ট্রেড ইউনিটের শ্রমিকেরা অংশগ্রহণ করে। শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক ড. মোঃ জিয়াউল হক জিয়া। এ সময় তিনি আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

 

শুক্রবার (১ লা মে) সকাল ১০ টার দিকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নলডাঙ্গা উপজেলা শাখার আয়োজনে এ র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

এ সময় বক্তরা বলেন,শ্রমিকেরা হলো আল্লাহর বন্ধু। তাদের শরীরের ঘাম শুকানোর আগেই তাদের মজুরী দিতে হবে। কোন জাতিই পরিশ্রমী শ্রমিকদের অবদান ছাড়া উন্নতি করতে পারে না। দেশের প্রতিটি রাস্তা,দালান এবং কল-কারখানায় শ্রমিকদের ঘাম ও শ্রম মিশে আছে। দেশ গড়ার কাজে শ্রমিক ও মালিককে একে অপরের পরিপূরক হয়ে কাজ করতে হবে। মে দিবসের চেতনা আমাদের মনে করিয়ে দেয় যে, শ্রমের মর্যাদা রক্ষা পেলেই একটি দেশ প্রকৃত সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। আমরা সকলে মিলে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে অঙ্গীকারবদ্ধ হই।

 

বক্তরা আরও বলেন,১৮৮৬ সালের (৩ মে) আমেরিকার শিকাগো শহরে ৮ ঘণ্টা কর্মদিবস, ন্যূনতম মজুরি ও চাকুরির নিরাপত্তাসহ তিনটি দাবীতে ডাকা শ্রমিক ধর্মঘটে পুলিশের লাঠি চার্জ ও গুলিতে বেশ কয়েকজন শ্রমিক নিহত ও অসংখ্য শ্রমিক আহত হয়। এরই প্রতিবাদে বিশ্বব্যাপী আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়লে অবশেষে দাবী মেনে নেওয়া হয়। এবং সেই থেকে প্রতিবছর এই (১ মে) দিবসটি সারা পৃথিবী ব্যাপী যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হয়।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন,নলডাঙ্গা উপজেলা জামাতের সেক্রেটারী ডাঃ মো ফজলুর রহমান,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নলডাঙ্গা উপজেলা সভাপতি মোঃ মামুনুর রশীদ মোল্লা,সেক্রেটারী মোঃ আব্দুল মালেক রব্বানী,নলডাঙ্গা পৌরসভার সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ নয়ন ইসলাম,ইউনিয়ন সেক্রেটারী মোঃ জিয়ারুল ইসলামসহ প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com