1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয়  নাসিরনগরে প্রশাসনের অভিযান, খাস জমিতে নির্মিত ১৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ভূঞাপুরে গাঁজাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে যুবকের জেল-জরিমানা আধুনিক যানবাহনের দাপটে বিলুপ্তির পথে শতবর্ষের ঐতিহ্য ঘোড়ার গাড়ি  সিরাজগঞ্জে আউশ মৌসুমে ব্রি- ধান ৯৮ চাষের সাফল্যের সম্ভবনা  রায়গঞ্জে পুলিশের অভিযানে দুই হাজার টাকার জাল নোটসহ যুবক আটক চুয়াডাঙ্গায় খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশুর আমতলীতে সাড়ে ৬ হাজার গাছের চারা ও ৩০ হাজার কেজি সার বিতরন রাজশাহী খোলাবোনা ফুরকানিয়া হাফেজিয়া মাদ্রাসায় অনিয়মের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবিতে স্মারকলিপি দর্শনার কুড়ালগাছিতে বোমাসদৃশ বস্তু উদ্ধার

অর্থ আত্মসাৎ মামলায় ঠাকুরগাঁও বিএনপি নেতা-স্ত্রী কারাগারে

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৭০ Time View

 

 

রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি 

 

অর্থ আত্মসাৎ ও জাল চেকের মাধ্যমে প্রতারণার অভিযোগে ঠাকুরগাঁও চেম্বারের সাবেক সভাপতি, জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও রাজ্জাক গ্রুপের চেয়ারম্যান হাবিবুল ইসলাম বাবলু এবং তার স্ত্রী আইরিন আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বুধবার (২৯ এপ্রিল) দিবাগত ভোর রাতে রাজধানীর গুলশান থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন।

 

গ্রেপ্তারকৃতরা হলো-ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের শীবগঞ্জ পূর্বপারপুগী এলাকার বাসিন্দা মোঃ আব্দুর রাজ্জাকের ছেলে হাবিবুল ইসলাম বাবলু এবং তার স্ত্রী আইরিন আক্তার।

 

পুলিশ সূত্রে জানা গেছে, তাদের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও জাল চেকের মাধ্যমে প্রতারণার অভিযোগে নিয়মিত মামলা রয়েছে। সংশ্লিষ্ট মামলার ভিত্তিতেই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

মামলার বাদি বাবর আল মাসুদ জানান ঢাকাস্ত একটি কোম্পানির সাথে ২ কোটি ৫৭ লাখ টাকার লেনদেন ছিল হাবিবুল ইসলাম বাবলু ও তার স্ত্রী আইরিন আক্তারের সাথে। পাওনা টাকা ফেরত দিতে তালবাহানা করে সময় ক্ষেপন করেন। পরবর্তিতে হাবিবুল ইসলাম বাবলু একটি চেক প্রদান করেন। সেই চেকটি খতিয়ে দেখা যায় জাল। উপায় না পেয়ে গেল বছরের ১৭ ডিসেম্বর কোম্পানির সিও হিসেবে গুলশান থানায় তাদের বিরুদ্ধে প্রতারনার অভিযোগে মামলা দায়ের করি। পুলিশ পক্ষ থেকে আজ বৃহস্পতিবার তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে আমাকে নিশ্চিত করেন সংশ্লিস্ট থানা পুলিশ।

 

মামলার তদন্তকারি কর্মকর্তা মো. আজিজ মাহমুদ জানান, একটি নিয়মিত মামলা স্বামী-স্ত্রী দুজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়। পরে আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত।

 

এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন বলেন, থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে হাবিবুল ইসলাম বাবলু ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে চেক জালিয়াতির অভিযোগ রয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com