
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পারিবারিক আদালতের সাজা পরোয়ানার ভিত্তিতে মোঃ সোহেল রানা নামের এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১ মে) পারিবারিক আদালতের মামলা নম্বর পারিডিং (পারিবারিক আদালত) ৩৭৪/২৫-এর সাজা পরোয়ানা অনুযায়ী উপজেলার পূর্ব লক্ষ্মীকোলা এলাকার আবু তাহের ছেলে সোহেল রানাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে পলাতক ছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান জানান, গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আসামিকে চালান মূলে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, আদালতের নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।