1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দৃশ্যপট সংবাদে সাড়া, রায়গঞ্জের শ্যামনাই-দুর্গাপুর সড়কে সংস্কারের ছোঁয়া” দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি চাকরির পেছনে না ছুটে খামার গড়ে সফল উদ্যোক্তা আব্দুল কুদ্দুস কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয়  নাসিরনগরে প্রশাসনের অভিযান, খাস জমিতে নির্মিত ১৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ভূঞাপুরে গাঁজাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে যুবকের জেল-জরিমানা আধুনিক যানবাহনের দাপটে বিলুপ্তির পথে শতবর্ষের ঐতিহ্য ঘোড়ার গাড়ি  সিরাজগঞ্জে আউশ মৌসুমে ব্রি- ধান ৯৮ চাষের সাফল্যের সম্ভবনা  রায়গঞ্জে পুলিশের অভিযানে দুই হাজার টাকার জাল নোটসহ যুবক আটক চুয়াডাঙ্গায় খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশুর

রায়গঞ্জে নাঈম হত্যাকাণ্ডে পুলিশের জালে গ্রেফতার ১।

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৫৩ Time View

সিরাজগঞ্জের রায়গঞ্জে অটোরিকশাচালক নাঈম হোসেন (২৫) হত্যার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। একই অভিযানে উদ্ধার করা হয়েছে ছিনতাইকৃত অটোরিকশা।

 

পুলিশ জানায়, গ্রেপ্তার মো. শামীম উদ্দিন (২৭) কে বুধবার রাতে জেলার তাড়াশ উপজেলা থেকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী জাহাঙ্গীরগাতী গ্রাম থেকে নিহত নাঈম হোসেনের অটোরিকশাটি উদ্ধার করা হয়।

 

এর আগে বুধবার (২৯ এপ্রিল) সকালে রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের খৈচালা বিলের পাড় থেকে নাঈম হোসেনের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত নাঈম ধুবিল ইউনিয়নের মালতীনগর এলাকার বাসিন্দা ছিলেন। তিনি রাজমিস্ত্রীর পাশাপাশি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

 

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তার তথ্য অনুযায়ী অটোরিকশাটি উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান চলছে।”

 

পুলিশের ধারণা, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com