1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ১৪ ২০ অক্টোবর: আজকের নামাজের সময়সূচি ১৩২ বল খেলেও শূন্য রানের ইনিংস, তবু প্রশংসায় ভাসছেন ব্যাটার ভাঙ্গুড়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন মান্দায় পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী পিন্টু প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজশাহীতে শেষ মুহূর্তের প্রস্তুতি  রায়গঞ্জে তিন প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার: দেয়ালে লেখা ‘আজ থেকে এই গল্প শেষ’ পূজা দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল গৃহবধূর তাড়াশে দুর্গামন্দির পরিদর্শন করলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম

ইরানের স্বার্থে সবকিছু করতে প্রস্তুত রাশিয়া 

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১৭০ Time View
ন্যাশনাল ডেস্ক

 

রাশিয়া সফরে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠকে পুতিন জানিয়েছেন, ইরান ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থে সম্ভাব্য সব ধরনের সহায়তা করতে প্রস্তুত রাশিয়া।

 

 

সোমবার (২৭ এপ্রিল) আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, পুতিনের কাছে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির বার্তা পৌঁছে দিয়েছেন আরাগচি।

 

 

বৈঠকে পুতিন বলেন, ইরান বর্তমানে একটি “কঠিন সময়” পার করছে। তবে রাশিয়া আশা করে দেশটির জনগণ এ পরিস্থিতি মোকাবিলা করতে পারবে। শেষ পর্যন্ত শান্তি প্রতিষ্ঠিত হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

 

 

শিগ্‌গিরই পুতিন, পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তারা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ অবসানে বৈঠকে অংশ নেবেন।

 

রাশিয়া জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকেই ইরানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে। এছাড়াও সংঘাত নিরসনে রাজনৈতিক ও কূটনৈতিকভাবে সমাধান খুঁজতে তারা প্রস্তুত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com