1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
১৩২ বল খেলেও শূন্য রানের ইনিংস, তবু প্রশংসায় ভাসছেন ব্যাটার ভাঙ্গুড়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন মান্দায় পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী পিন্টু প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজশাহীতে শেষ মুহূর্তের প্রস্তুতি  রায়গঞ্জে তিন প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার: দেয়ালে লেখা ‘আজ থেকে এই গল্প শেষ’ পূজা দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল গৃহবধূর তাড়াশে দুর্গামন্দির পরিদর্শন করলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী   বেনাপোল আইসিপি সীমান্তে ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক

মান্দায় পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী পিন্টু

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৪ Time View

 

 

 

পলাশ চন্দ্র সরকার,মান্দা (নওগাঁ) প্রতিনিধি:

 

 

নওগাঁর মান্দা উপজেলার মৈনম ইউনিয়নের বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী দেওয়ান ওয়ালী হোসেন পিন্টু। সোমবার বিকেলে তিনি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

 

 

এ সময় তাঁর সঙ্গে ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

 

 

পূজামণ্ডপ পরিদর্শনকালে দেওয়ান ওয়ালী হোসেন পিন্টু বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার।” সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা একটি বৃহৎ ধর্মীয় উৎসব। এ উৎসবকে কেন্দ্র করে সম্প্রদায়ের মানুষের মধ্যে আনন্দ-উৎসবের আমেজ বিরাজ করছে। সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদ্‌যাপন করতে পারেন, সে লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে। এ জন্য প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

 

 

তিনি আরও বলেন, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে সবাইকে উৎসব উদ্‌যাপন করতে হবে।

 

 

উল্লেখ্য, চলতি বছর মান্দা উপজেলার মৈনম ইউনিয়নের ১১টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com