1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজশাহীতে শেষ মুহূর্তের প্রস্তুতি  রায়গঞ্জে তিন প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার: দেয়ালে লেখা ‘আজ থেকে এই গল্প শেষ’ পূজা দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল গৃহবধূর তাড়াশে দুর্গামন্দির পরিদর্শন করলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী   বেনাপোল আইসিপি সীমান্তে ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক নেত্রকোনায় অতিরিক্ত নিয়ন্ত্রণহীন অটোরিকশায় সয়লাব,তীব্র যানজট নওগাঁর পোরশায় বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান তাড়াশে ১৯ মামলার কুখ্যাত গরু চোর লিটন শেখ আশুলিয়া থেকে গ্রেফতার

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজশাহীতে শেষ মুহূর্তের প্রস্তুতি 

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৪ Time View

 

 

আবু কাওসার মাখন ,রাজশাহী ব্যুরো 

 

 

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানের ২০ অক্টোবর রাজশাহী সফর উপলক্ষে নগরজুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জনসভার মঞ্চ নির্মাণ ও সার্বিক ব্যবস্থাপনার কাজের পাশাপাশি নগরীর বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে চলছে উচ্ছেদ অভিযান, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম।

 

সোমবার (১৯ অক্টোবর) ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জনসভার প্রস্তুতি সরেজমিনে পরিদর্শন করেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি। এ সময় তিনি মঞ্চ নির্মাণ, জনসভাস্থলের সার্বিক ব্যবস্থাপনা এবং প্রস্তুতির অগ্রগতি পর্যালোচনা করেন। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

 

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহাফুজুর রহমান রিটন, বাঘা-চারঘাটের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈসা, বিভাগীয় কমিশনার মো:ইউসুফ আলী, মো:আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, বিএনপি মহানগর সসহ-সভাপতি মো:ওয়ালিউল হক রানা,মোহাম্মদ মার্শাল, সাবেক সেচ্ছাসেবকদল নেতা মুজাদ্দিদ জামানি সুমন, জাকির হোসেন রিমন, আসাদুজ্জামান জনি, সাবেক কাউন্সিলর লিটন,সহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

এদিকে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নগরীর বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। সড়কের পাশে থাকা অস্থায়ী দোকানপাট ও অবৈধ স্থাপনা সরিয়ে রাস্তা পরিষ্কার ও চলাচলের উপযোগী করা হচ্ছে। একই সঙ্গে সড়কের শৃঙ্খলা বজায় রাখা এবং নগরীর সৌন্দর্য বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

জনসভাস্থল ও আশপাশের এলাকায় প্রস্তুতিমূলক কার্যক্রমও জোরদার করা হয়েছে। সড়ক পরিষ্কার রাখা, অবৈধ দখলমুক্ত করা এবং সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

আগামী ২০ অক্টোবর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে প্রধানমন্ত্রীর জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ জনসভাকে ঘিরে নগরজুড়ে প্রস্তুতি ও তৎপরতা বেড়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com