1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বাংলাদেশি উর্দুভাষী নাগরিকদের স্থায়ী পুনর্বাসনে উদ্যোগ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী কামারখন্দে অচেনা রোগে নষ্ট হচ্ছে ধান, প্রণোদনা না পেয়ে দিশেহারা কৃষক বিদেশিদের হাতে দেওয়া হচ্ছে না, দেশের প্রধান বন্দর সীমান্তে ২ বাংলাদেশি কিশোরকে ধরে নিয়ে গেছে বিএসএফ রায়গঞ্জে পৃথক মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ সোনালি ধানের উৎসবে মুখর চলনবিল,ধানকাটার ব্যস্ততায় প্রাণচঞ্চল সিএনজিতে আগুন, নেভাতে গিয়ে মিলল গাঁজা রায়গঞ্জের নলকায় অবশেষে অচল রাস্তা সচল বিদ্যুৎ সংকটে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ  ট্রাম্পের যুদ্ধবিরতিকে সন্দেহের চোখে দেখছে তেহরান

সোনালি ধানের উৎসবে মুখর চলনবিল,ধানকাটার ব্যস্ততায় প্রাণচঞ্চল

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৮ Time View

 

 

তাড়াশ (সিরাজগঞ্জ)প্রতিনিধি 

 

সোনালি পাকা ধানের গন্ধে মুখরিত চলনবিলের বিস্তীর্ণ মাঠ জুড়ে। রাতের আধার পেরিয়ে ভোর হলেই কৃষকরা দলবদ্ধ হয়ে পাকা ধান কাটতে ব্যস্ত হয়ে পরে।

 

সূর্য গড়িয়ে পশ্চিম আকাশে অস্তমিত হওয়া পর্যন্ত চলে ধান কাটা, বহন ও মারাইয়ের কাজ। শ্রমিকদের সারিবদ্ধ হয়ে ধান কাটার এমনই দৃশ্য দেখা মিলে চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জের তাড়াশে।

 

সরেজমিনে গিয়ে দেখা যায়- মাঠ জুড়ে ব্রিধান-২৯, ব্রিধান-৫৮, ব্রিধান-৭৪, ব্রিধান-৮৯সহ উন্নত জাতের ধানের আবাদ হয়েছে। হাতে কাস্তে মাথায় গামছা বেধে গুন গুন গান গাওয়ার ছলে এবং মুখে উলু ধ্বনি দিয়ে ধান কাটছে কৃষকরা।

 

প্রখর রোদে ধান কাটার মাঝেও তাদের মধ্যে দেখা যায় আনন্দের উৎসব। দিন শেষে মাথায় ধানের বোঝা নিয়ে লম্বা লাইনে বাড়ি ফিরে কৃষকরা। কেন না তাদের স্বপ্নের সোনালি ধান যাচ্ছে বাড়ি।

 

চলনবিলের কৃষকদের সাথে কথা বলে জানা যায়, আবহাওয়া অনুকূলে থাকায় ও পোকার আক্রমণ কম হওয়ায় এবছর ধানের বাম্পার ফলন হয়েছে। তবে ধানের ফলন ভালো হলেও বাজার দর কম হওয়ায় কিছুটা হতাশায় রয়েছে কৃষকরা। তারা যেন ধানের ন্যায্যমূল্য পায়, তা নিশ্চিত করতে সরকারের সুদৃষ্টি কামনা করেছেন কৃষকরা।

 

কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলায় চলতি মওসুমে এ বছর ২২ হাজার ৫শত ১০হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে। যার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৪হাজার ৫১০ মেট্রিক টন।

 

কৃষক জাহিদ , মালেকও কবির হোসেন বলেন, গত বছর বিঘাতে ২২-২৪ মণ হারে ধানের ফলন হয়েছিল। পোকা মাকড়ের আক্রমণ কম হওয়ায় এবং সময়মতো ভর্তুকি মূল্যে সার ও বীজ পাওয়ায় এ বছর ফলন ২৫-৩০ মণ হারে হয়েছে। তবে গত বছরের চেয়ে এবার জমি লিজের মূল্য বেছে বিঘাপ্রতি ৩-৫ হাজার টাকা ও শ্রমিকের মূল্য বেড়েছে ১০০-১৫০ টাকা। গড়ে বিঘা প্রতি খরচ হয়েছে ২৭ থেকে ২৮ হাজার টাকা পর্যন্ত।

 

তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেন গুপ্তা জানান, এ বছর পোকামাকড়ের আক্রমণ কম থাকায় এবং সময়মতো কৃষকরা ভর্তুকি মূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ পাওয়ায় ধানের ফলন ভালো হয়েছে। কৃষি অফিসের মাধ্যমে নিয়মিত কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে। তাড়াশে ১শতাংশ জমিতে ধান কাটা শুরু হয়েছে। আবহাওয়া ভালো থাকলে কয়েকদিনের মধ্যে সব ধান কাটা হয়ে যাবে এবং আশা করছি কৃষক এবার ভালো লাভবান হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com