1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
শ্বাসনালিতে দুধ আটকে প্রাণ গেল শিশুর রায়গঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করেন ভিপি এমপি আয়নুল হক রায়গঞ্জে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ডিমলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে নাসিরনগরে শোক ও ত্যাগের মহিমায় পবিত্র আশুরা উদযাপন রায়গঞ্জের ধলজান কালী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি ভিপি আয়নুল হক রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলা-২০২৬ শুভ উদ্বোধন 

বর্ষবরণে রঙ-তুলিতে সেজেছে তাড়াশ উপজেলা চত্বর

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১১৩ Time View

 

সাব্বির মির্জা,তাড়াশ( সিরাজগঞ্জ) প্রতিনিধি 

পহেলা বৈশাখকে বরণ করে নিতে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা চত্বরে চলছে রংতুলির আঁচড়ে শেষ মুহূর্তের প্রস্তুতি। বাংলা নববর্ষ ১৪৩৩-এর শোভাযাত্রা ও নানা আয়োজনে ব্যস্ত সময় পার করছেন আয়োজকরা। ইতোমধ্যে মুখোশসহ বিভিন্ন উপকরণ ও শোভাযাত্রার মোটিফ তৈরির কাজ প্রায় ৮০ ভাগ শেষ হয়েছে। নতুন বছরের প্রস্তুতিতে উপজেলায় আঁকিয়েরা ব্যস্ত সময় পার করছেন। তাদের তুলি ও রঙে ফুটে উঠছে মঙ্গল শোভাযাত্রার অনুষঙ্গগুলো। এসব অনুষঙ্গ তৈরিতে কাজ করছেন স্থানীয় শিল্পীরা।

 

এদিকে, সাংস্কৃতিক সংগঠনগুলোতেও চলছে প্রস্তুতির শেষ পর্ব। লোকজন সংস্কৃতির শক্তিতে ও প্রতিবাদী চেতনায় নতুন স্বপ্ন দেখছেন সংস্কৃতিপ্রেমীরা। আয়োজকরা বলছেন, গত কয়েক বছরের তুলনায় এবার আরও বর্ণাঢ্যভাবে পালিত হবে শুভ নববর্ষ উৎসব।

ঈদের আনন্দ শেষ না হতেই আসছে বাঙালির অন্যতম সার্বজনীন উৎসব-বাংলা শুভ নববর্ষ। এ আনন্দঘন মুহূর্তের জন্য অনেক আগ থেকেই অপেক্ষায় ছিলেন সংস্কৃতিপ্রেমীরা। সব ধর্ম-বর্ণ, শ্রেণি-পেশা ও বয়সের মানুষ উৎসবে সমান আগ্রহে অংশ নেবেন বলে জানিয়েছেন আয়োজকরা।

খোঁজ নিয়ে জানা গেছে, এবারের শোভাযাত্রায় থাকবে মাখল, কাস্তে, মাছ ধরার জাল, পলই, খলই, রঙিন কুলা, হাতপাখা, কলস, ঐতিহ্যবাহী ঘুড়ি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী শিল্পীদের অংশগ্রহণ।

পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী মেলায় থাকছে হস্ত ও কুটির শিল্প, চারু ও কারুশিল্প, পিঠা ও ফুড কর্নারসহ ২০টি স্টল। পাশাপাশি থাকছে বাংলা নববর্ষভিত্তিক নাটিকা, গম্ভীরা ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।

এ বিষয়ে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ্এনও) নুসরাত জাহান বলেন, ‘প্রতিবছরের মতো এবারও তাড়াশ উপজেলায় উৎসবমুখর পরিবেশে বাংলা শুভ নববর্ষ উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। সার্বিক প্রস্তুতি প্রায় শেষ। সুন্দর একটি পহেলা বৈশাখ উদযাপনের অপেক্ষায় আমরা।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com