1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার নামে প্রতিষ্ঠানের নামকরণ নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা ভুইয়াগাঁতী ইউনিয়ন:মানুষের প্রাণের দাবি,বললেন এমপি ভিপি আয়নুল হক  খড়ের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের নিচে মোটরসাইকেল, নিহত ২ বুধবার বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতি হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বিশ্বকাপ ২০২৬ গ্রুপ ‘জে’ তে থাকা দলগুলোর চূড়ান্ত স্কোয়াড কামারখন্দে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার চুয়াডাঙ্গায় নোংরা পরিবেশে ফ্যাক্টরিতে পণ্য তৈরি ৬০ হাজার টাকা জরিমানা নাসিরনগরে বিশ্বকাপের উন্মাদনায় জার্সি বাজারে জোয়ার, বিক্রির শীর্ষে আর্জেন্টিনা ও ব্রাজিল সরকারি নির্দেশনা অমান্য: ভূঞাপুরে ৭ দোকান মালিককে জরিমানা

ঝুঁকি পূর্ণ ভূইয়াগাঁতী পূর্ব বাসস্ট্যান্ড নির্ধারিত স্থানে স্থানান্তরের দাবি,ভোগান্তিতে যাত্রীরা

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৬২ Time View

শ্যামল হালদার,রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

 

সিরাজগঞ্জ রায়গঞ্জের ঢাকা- রংপুর মহাসড়কের
ঝুঁকি পূর্ণ ভূইয়াগাঁতী পূর্ব বাসস্ট্যান্ড নির্ধারিত স্থানে স্থানান্তরের দাবি জানিয়েছেন ব্যবসায়ী ও জনসাধারণ। সরেজমিনে ও তথ্য সূত্রে জানা যায়, হিরো ভাটার পূর্ব পাশে ঝুঁকি নিয়ে যে বাসস্ট্যান্ড বর্তমানে গড়ে উঠেছে, সেখানে যাত্রীদের অহরহ ভোগান্তি পোহাতে হচ্ছে।

 

মহাসড়কের উপর গাড়ি দাঁড়িয়ে যাত্রী উঠা- নামা করতে দিন দিন বাড়ছে ঝুঁকি। কারণ হিসাবে জানা যায়, দ্রুত গতির ঢাকা গামী বিভিন্ন পরিবহন ও বগুড়া থেকে সিরাজগঞ্জ পাবনা গামী গাড়ির যানযটের সৃষ্টি হয়। এতে হুড়োহুড়ি ও তাড়াতাড়ি এবং চলন্ত গাড়িতে যাত্রী উঠা নামা করতে মৃত্যু ঝুঁকি বাড়ছে। ভূইয়াগাঁতী বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান,পণ্য বিভিন্ন স্থানে প্রেরণ ও আমদানি করতে ব্যয় বেড়েছে কয়েক গুণ। এতে ব্যবসায়ীদের যেমন আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে তেমনি অপচয় হচ্ছে সময়ের।

 

বর্তমান বাসস্ট্যান্ড ভূইয়াগাঁতী বাজার থেকে প্রায় অর্ধ কিলোমিটার দূরত্বে হওয়ার কারণে যাত্রীদের হেঁটে আসতে বিড়ম্বনার শিকার হতে হয়। মাস কয়েক আগে যাত্রীবাহী বাসে রাতের অন্ধকারে ইট পাটকেল নিক্ষপের ঘটনা ঘটে এতে যাত্রীরা শঙ্কিত হয়ে পড়েন। সন্ধ্যার পর পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় ভয় ও আতঙ্ক নিয়ে চলাচল করতে হয়। প্রখর রোদে ও বৃষ্টিতে যাত্রীদের বিড়ম্বনার যেন শেষ নেই। অত্র বাসস্ট্যান্ডে চেন মাস্টার( আঞ্চলিক নাম) শাহেদ আলী ও আবুল কালাম জানান,সন্ধ্যা পর যাত্রীরা নিরাপত্তার হুমকিতে থাকে কারণ হিসাবে উল্লেখ করেন প্রায় অর্ধ কিলোমিটার দূরত্বে হেঁটে আসতে ছিনতাই সম্ভাবনা থেকেই যায়।

 

যাত্রী দেওভোগ গ্রামের আলী আমজাদ আক্ষেপ করে বলেন, এখানে ব্যাগ বস্তা নিয়ে প্রখর রোদে দাঁড়িয়ে থাকা খুব কষ্ট কর ব্যাপার, বিশ্রামের কোন ব্যবস্থা নাই,অতিদ্রুত গতিতে গাড়ি চলাচলে কারণে যাত্রীদের জীবনের ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। যাত্রী সাইফুল ইসলাম জানান নির্ধারিত স্থানে বাসস্ট্যান্ড হলে আনাদের জন্য ভালো। বাসস্ট্যান্ডের জন্য পূর্ব নির্ধারিত ভূইয়াগাঁতী গ্রামীণ ব্যাংক ও হাইস্কুল সংলগ্ন স্থানে স্থানান্তরের জন্য প্রশাসনের প্রতি এলাকার জনসাধারণ ও যাত্রীরা দাবি জানান।

 

এ বিষয়ে সড়ক ও জনপদ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব রহমান জানান, যাত্রী ভোগান্তি কমাতে বাসস্ট্যান্ডে জন্য নির্ধারিত স্থানে স্থানান্তরের দাবি যৌক্তিক, আগামী সপ্তাহের মধ্যে বাসস্ট্যান্ড স্থানান্তরের উদ্যোগ নেওয়া হবে।

 

হাটিকুমরুল হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, রাস্তার উপর গাড়ি দাঁড়িয়ে যাত্রী উঠা নামা করা ঝুঁকি পূর্ণ, সরেজমিনে গিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com