1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
টি-টোয়েন্টির স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ পাকিস্তান বলছে,বল এখন ইরানের কোর্টে সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী উপজেলা পরিষদে সংসদ সদস্যদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ থাকবে জামিন পেলেন শিশুসহ যুব মহিলা লীগ নেত্রী শিল্পী কালিয়াকৈর ঝুট ব্যবসাকে নিয়ে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০ এসএসসি পরীক্ষার্থী অভিভাবকদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ কুষ্টিয়ায় ২০২৫ সালের প্রশ্নে এসএসসি পরীক্ষা নেওয়ার অভিযোগ  তানোরে প্রয়াত মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের সপ্তম মৃত্যু বার্ষিকী পালন রায়গঞ্জে প্রথম দিনে বাংলা ১ম পত্র পরীক্ষায় ১৩৭ শিক্ষার্থী অনুপস্থিত

ভূইয়াগাঁতী পূর্ব বাসস্ট্যান্ডে ভোগান্তিতে যাত্রীরা

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৬৭ Time View

 

শ্যামল হালদার,রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের ভূইয়াগাঁতী পূর্ব বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে সন্ধ্যার পর ছিনতাইয়ের আশঙ্কা এবং পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাবে ভোগান্তিতে পড়ছেন সাধারণ যাত্রীরা।

সরেজমিনে দেখা যায়, হিরো ভাটার পূর্ব পাশে ঝুঁকিপূর্ণ অবস্থানে গড়ে ওঠা বর্তমান বাসস্ট্যান্ডে প্রতিদিন যাত্রীদের নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, বাসস্ট্যান্ডটি ভূইয়াগাঁতী বাজার থেকে প্রায় আধা কিলোমিটার দূরে হওয়ায় যাত্রীদের হেঁটে যাতায়াত করতে হয়, যা বিশেষ করে নারী ও বয়স্কদের জন্য কষ্টকর ও ঝুঁকিপূর্ণ।

স্থানীয় কয়েকজন ব্যবসায়ী জানান, বাসস্ট্যান্ড দূরে সরিয়ে নেওয়ার কারণে পণ্য পরিবহনে ব্যয় বেড়েছে এবং সময় অপচয় হচ্ছে। এতে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।

এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, কয়েক মাস আগে রাতে যাত্রীবাহী বাসে ইট-পাটকেল নিক্ষেপের একটি ঘটনা ঘটেছিল, যা যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি করেছে। এছাড়া সন্ধ্যার পর পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় নিরাপত্তা ঝুঁকি আরও বেড়ে যায়।

স্থানীয়ভাবে পরিচিত ‘চেইন মাস্টার’ শাহেদ আলী ও আবুল কালাম বলেন, “সন্ধ্যার পর যাত্রীরা বেশি ঝুঁকিতে থাকেন। প্রায় আধা কিলোমিটার পথ হেঁটে আসতে হয়, ফলে ছিনতাইয়ের আশঙ্কা থেকেই যায়।”

যাত্রী সাঈদার রহমান জানান, “প্রখর রোদ বা বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকতে হয়। বসার বা বিশ্রামের কোনো যাত্রী ছাওনির ব্যবস্থা নেই। দ্রুতগতির যানবাহনের কারণে জীবন ঝুঁকিতে রেখেই দাঁড়িয়ে থাকতে হয়।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com