1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
পানিস্বল্পতা ও প্রজনন মৌসুম শুরু হওয়ায় কাপ্তাই হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি  ৭ লাখ ৬৭ হাজার শিশুর জন্য হাম-রুবেলার টিকা তানোরে বৈশাখী ঝড়-বৃষ্টিতে নুয়ে পড়েছে বিলের বোরো ধান পবিত্র ঈদ-উল-আজহা‎ উপলক্ষে সীমান্তে ৪৯ বিজিবির বিশেষ নজরদারী চুয়াডাঙ্গায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন রায়গঞ্জে বোরো ক্ষেতে নেক ব্লাস্টের থাবা—ছত্রাকনাশকেও মিলছে না প্রতিকার রায়গঞ্জে ১০ বছর ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত শতবর্ষী নরেন্দ্র নাথ ৫ টাকায় ১২০ কিলোমিটার চলে রতনের মোটরসাইকেল কুড়িগ্রামে ১০ চোরাই মোটরসাইকেল উদ্ধার, চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার তাড়াশে মসজিদের একটি বিবাদমান পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৮

বোরকায় পেঁচিয়ে গাঁজা পাচার, অতঃপর যা ঘটল

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৫১ Time View

গাইবান্ধা প্রতিনিধি

facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
বোরকায় পেঁচিয়ে গাঁজা পাচারের সময় একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।

 

গাইবান্ধা শহরের ডিবি রোডের ট্রাফিক মোড় এলাকায় অভিনব কায়দায় বোরকায় পেঁচিয়ে গাঁজা পাচারের সময় একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।

 

 

বুধবার (৪ মার্চ) দুপুর ১২টার দিকে এই অভিযান চালানো হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক পালিয়ে যেতে সক্ষম হন।

 

 

পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত যানবাহন তল্লাশির অংশ হিসেবে শহরের ট্রাফিক মোড়ে একটি চেকপোস্ট বসানো হয়েছিল। দুপুর ১২টার দিকে পুরাতন বাজারের দিক থেকে আসা একটি নীল রঙের ‘বাজাজ পালসার’ মোটরসাইকেল পুলিশের উপস্থিতি দেখে গতিপথ পরিবর্তনের চেষ্টা করে। সন্দেহভাজন মনে হওয়ায় পুলিশ সদস্যরা সেটিকে থামানোর সংকেত দেন।

 

 

পুলিশের সংকেত পেয়ে চালক মোটরসাইকেলটি ফেলে রেখে দ্রুত জনাকীর্ণ এলাকায় পালিয়ে যান। পরে পুলিশ মোটরসাইকেলটি তল্লাশি চালায়। এ সময় সিটের নিচে বোরকায় পেঁচানো অবস্থায় এবং জ্বালানি ট্যাংকের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা গাঁজা উদ্ধার করা হয়।

 

 

প্রত্যক্ষদর্শী মামুন মিয়া জানান, মাঝেমধ্যেই এভাবে মাদক উদ্ধারের খবর পাওয়া যায়, তবে মূল হোতাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা জরুরি। জব্দকৃত মোটরসাইকেলের নম্বর প্লেট অনুযায়ী সেটির নিবন্ধন দিনাজপুরের নবাবগঞ্জ এলাকার বলে জানা গেছে।

 

 

ট্রাফিক ইন্সপেক্টর আলতাফ হোসেন জানান, উদ্ধারকৃত গাঁজার পরিমাণ আনুমানিক ১০ কেজির বেশি। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং পলাতক মাদক কারবারিকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এই অভিনব কায়দায় মাদক পাচারের ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com