1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
১৬ সেপ্টেম্বর আজকের নামাজের সময়সূচি ঠাকুরগাঁও-১ উপনির্বাচন বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন  সিরাজগঞ্জে ডিম ও পোল্ট্রিসহ নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান লংমার্চ সফল করতে পাঙ্গাসীতে জামায়াতের লিফলেট বিতরণ ভূঞাপুরে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক সভা চুয়াডাঙ্গায় ভোক্তার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বুটেক্সের কর্মচারী রশিদের মৃত্যুতে উপাচার্যের শোক  এক ইউপি সদস্যকে স্বামী দাবি করে ‘দুই স্ত্রীর’ চুল টানাটানি-হাতাহাতি নাসিরনগরে স্পিডবোট বাল্কহেডের  মুখোমুখি  সংঘর্ষে নিহত ২ আহত ১ বিরামপুরে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলন যুবদল নেতার

রায়গঞ্জে ৪ মাদকসেবী আটক

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ২০৮ Time View

 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জে গাঁজা সেবনের দায়ে চার মাদকসেবীকে আটক করেছে থানা পুলিশ। সোমবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে চান্দাইকোনা কালিমাতা মন্দির এলাকার সামনে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটক চারজন হলেন—চান্দাইকোনা পাবনা বাজারের মৃত আব্দুল মতিন খানের ছেলে আব্দুল্লাহ খান জয়, চান্দাইকোনা হাওলাদার পাড়া গ্রামের মৃত সূর্য চন্দ্র হাওলাদারের ছেলে আনন্দ চন্দ্র হাওলাদার, একই গ্রামের মৃত হরেন্দ্র নাথ চন্দ্র হাওলাদারের ছেলে কার্তিক চন্দ্র হাওলাদার, চান্দাইকোনা গ্রামের শাহজাহান আলী শেখের ছেলে ফয়সাল জাহান সবুজ।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রায়গঞ্জ থানার এসআই জাফর আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে চান্দাইকোনা বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে চান্দাইকোনা আন্ডারপাসের পশ্চিম পাশে পুরাতন শ্রী শ্রী কালিমাতা মন্দিরের দক্ষিণ দিকে টিনের চালার নিচে গাঁজা সেবনের সময় চারজনকেই হাতেনাতে আটক করা হয়।

এসআই জাফর আহমেদ জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারনীর ২১ ধারায় মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে.এম মাসুদ রানা বলেন, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চলবে। সমাজকে মাদকমুক্ত রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com