1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ক্রীড়া কার্ড ৫০০তে উন্নীত করাহবে,কালিয়াকৈরে ক্রীড়া প্রতিমন্ত্রী ঠাকুরগাঁও বাস টার্মিনালে মাদকসহ আটক,২ মাসের কারাদণ্ড ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ দেশে চিকিৎসা খরচের ৮০ শতাংশ রোগীর পকেট থেকে যায় ‘বাংলাদেশকে সত্যিই ভালোবাসি, তাদের সমর্থন অসাধারণ’— এমি মার্টিনেজ রংপুর নগরীতে এইচএসসি পরীক্ষার্থী নুজসাতের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য গভীর রাতে  রায়গঞ্জ থানা পুলিশের অভিযানে চুরি মামলার আসামি গ্রেপ্তার নেত্রকোনার দুর্গাপুরে মাদককে ‘লাল কার্ড’ দেখালেন ফুটবলপ্রেমীরা দামুড়হুদায় মোটরসাইকেলের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল শিশুর মন্দিরে চুরির মূল হোতা গ্রেফতার: সিএমপির বন্দর থানার অভিযানে নগদ টাকা উদ্ধার

শহীদদের স্মরণে রায়গঞ্জে উপজেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১১৩ Time View

রায়গঞ্জ ( সিরাজগঞ্জ) প্রতিনিধি:

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ লেবু শেখ ও নজরুল ইসলামের কবর জিয়ারত মধ্যে দিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কবর জিয়ারত করেছেন উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে পৃথকভাবে চান্দাইকোনা ইউনিয়নের ডুমরাই কেন্দ্রীয় কবরস্থান ও ব্রহ্মগাছা ইউনিয়নের বারৈভাগ এলাকায় গিয়ে শহীদ লেবু শেখ ও শহীদ নজরুল ইসলামের কবর জিয়ারত করেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ুন কবির।

দোয়া ও মোনাজাতে অংশ নিয়ে শহীদদের স্মরণ করেন তিনি। শহীদদের কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর সময় ইউএনও’র সঙ্গে ছিলেন রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম মাসুদ রানা, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি শামছুল ইসলাম, সাধারণ সম্পাদক ভিপি আয়নুল হক, উপজেলা জামায়াতের সেক্রেটারি ডা. এসএম মুনছুর আলী, সাবেক সেক্রেটারি খোরশেদ আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব শেখ রিয়াদ, ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক এবং চান্দাইকোনা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান খান।

কবর জিয়ারত শেষে শহীদ লেবু শেখ ও শহীদ নজরুল ইসলামের পরিবারের সঙ্গে দেখা করেন ইউএনও হুমায়ুন কবির। তিনি তাঁদের খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com