1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
আমি ফিরে এসেছি মানুষ ও দেশের জন্য: মির্জা আব্বাস দুর্যোগকবলিত নেপালকে ১২ কোটি ৩০ লাখ টাকা দিল বাংলাদেশ বিএনপি সব সময় মানুষের ভালোবাসা নিয়ে চলে: ত্রাণমন্ত্রী কচাকাটাকে উপজেলা করার দাবি সংসদে, মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ এমপি আনোয়ারুল ইসলামের কালিয়াকৈরে শিয়ালের কামড়ে নারী- শিশুসহ আহত ২০  পরকীয়া অভিযোগে,জনতার ধাওয়ায় পোশাক-ফোন ফেলে পালালেন প্রধান শিক্ষক উল্লাপাড়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা ফুটবল খেলা শেষে পুকুরে গোসল, আর ঘরে ফেরা হলো না ওমর ফারুকের ঠাকুরগাঁওয়ের ভুল্লীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২ আলমডাঙ্গায় কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে মাদরাসার শিক্ষক আটক

যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ শিশুর  লাশ উদ্ধার

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৬১৭ Time View

চৌহালী(সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের চৌহালীর যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দ্বিতীয় শ্রেণীর  শিক্ষার্থী মোছা: উর্মি খাতুন (৭) এর লাশ উদ্ধার করেছে মানিকগঞ্জের পাটুরিয়া নৌ থানা পুলিশ। সোমবার (২৩জুন) রাত  ৮ টায় দৌলতপুর উপজেলার বাচামারা এলাকার  যমুনা নদী থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাটুরিয়া নৌ থানার ওসি  কে এম নজরুল। রবিবার (২২ জুন)  দুপুর সাড়ে ১২ টার সময় চৌহালী উপজেলার সদিয়া চাঁদপুর ইউনিয়নের বার বয়লা  নদীর ঘাটে গোসল করতে নেমে নিখোঁজ হন উর্মি খাতুন। উর্মি খাতুন বার বয়লা গ্রামের উজ্জ্বল হোসেনের মেয়ে ও বার বয়লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী।

পাটুরিয়া নৌ থানার ওসি  কে এম নজরুল জানান, দৌলতপুর উপজেলার বাচামারা এলাকায় যমুনা নদী থেকে একটি শিশুর  লাশ উদ্ধার করা হয়েছে। খোঁজ নিয়ে জানাযায় চৌহালীর যমুনা নদীতে গোসল করতে নেমে এক শিশু নিখোঁজ হয়েছে৷ পরে ওই শিশুর পরিবারের সাথে যোগাযোগ করলে শিশুটির বাবা ছবি দেখে লাশ শনাক্ত করেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com