1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন পর্যটন মৌসুম শুরু, সেন্টমার্টিনের পথে পর্যটকবাহী জাহাজ কালিয়াকৈরে অঙ্গীভূত আনসার মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত উল্লাপাড়ায় ছাত্রীকে নিয়ে কোচিং শিক্ষক উধাও, থানায় অভিযোগ আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মান্দায় দুর্নীতির দায়ে ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত ৫ বছর পর সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন শুক্রবার সিরাজগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬ নেতা গ্রেপ্তার রায়গঞ্জে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা জব্দ, বিতরণ এতিমখানা-মাদ্রাসায় রায়গঞ্জে ১ কোটি ৩৮ লাখ টাকায় হচ্ছে মাদ্রাসার নতুন ভবন,ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি ভিপি আয়নুল হক

চৌহালীতে পরীক্ষার্থীদের উত্তর বলে দেওয়ায় ১০  শিক্ষক আটক

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ৭ মে, ২০২৫
  • ৩৮৬ Time View

চৌহালী(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

এসএসসি পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তরপত্র বলে দেওয়ার অভিযোগে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার একটি কেন্দ্রের দায়িত্বে থাকা ১০ শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৭ মে)  দুপুরে উপজেলার খাষকাউলিয়া  সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্র আইসিটি পরিক্ষা চলাকালে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার শিক্ষকরা হলেন, আকদাস হোসাইন (৪০), রফিকুল ইসলাম (৫২), শরিফুল ইসলাম (৪৩), শফিকুল ইসলাম (৪৪), আব্দুল বাতেন (৪৫),মো: আনোয়ার (৩৬), জাবের আলী (৪১), জাহাঙ্গীর আলম (৫১), মোস্তাক আহমেদ (৩৬) ও আবুল কালাম (৪১)। চৌহালী থানার ওসি শাখাওয়াত হোসেন রাত ৯টার দিকে বলেন, এমসিকিউ পরীক্ষা চলাকালে ওই কেন্দ্রে দায়িত্বে থাকা শিক্ষকরা শিক্ষার্থীদের উত্তর বলে দেন।

বিষয়টি জানতে  পেরে ইউএনও মোস্তাফিজুর রহমান ওই কেন্দ্র পরিদর্শনে যান। অভিযোগের সত্যতা পাওয়ায় দাযিত্বে থাকা ১০ শিক্ষককে আটকের নির্দেশ দেন তিনি। এ ঘটনায় কেন্দ্র সচিব নুরুজ্জামান ওরফে বাদশা বাদী হয়েছে রাতে মামলা দাযের করেছেন। গ্রেপ্তারদের থানা হেফাজতে রাখা হয়েছে। আগামীকাল বৃহস্পবার সকালে তাদের আদালতে পাঠানো হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com