1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সাত বছরেও হয়নি সোনাহাট সেতুর সংযোগ সড়ক, দ্রুত সমাধানের দাবি এমপি আনোয়ারুলের বরগুনার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে রাস উৎসব অনুষ্ঠিত নলডাঙ্গায় অবৈধ করাতকলে বন বিভাগের অভিযান ১৫ হাজার টাকা জরিমানা সাদুল্লাপুরে আমগাছ থেকে মাদ্রাসাছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার মোহনগঞ্জে যানজট নিরসনে ছয়টি অটোরিকশা স্ট্যান্ড, চালু হচ্ছে রঙিন স্টিকার আদমদীঘি উপজেলা এনজিও সমন্বয় ফোরামের মাসিক সভা অনুষ্ঠিত নেত্রকোনায় বৈরী আবহাওয়ায় আমন ধান কাটা ব্যাহত, বিপাকে কৃষক-শ্রমিক নলডাঙ্গায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার আজ ৩ বাহিনীর যৌথ মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী জনপ্রিয় অভিনেতা সোহেল খান মারা গেছেন

ঈশ্বরগঞ্জ পৌরসভায় রেকর্ড পরিমাণ কর আদায়

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৪২২ Time View

শরিফুল আলম,ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ পৌরসভা কর আদায়ের ক্ষেত্রে একটি নতুন ইতিহাস সৃষ্টি করেছে। চলতি অর্থবছরে পৌরসভায় রেকর্ড পরিমাণ কর আদায় হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় ৪৬ শতাংশ বেশি। আগের বছর যেখানে কর আদায়ের পরিমাণ ছিল ৫৪ লাখ টাকা, এবার তা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি টাকারও বেশি। 

এই সাফল্যের মূল চালিকাশক্তি ছিল ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক ইকবাল হোসেনের নেতৃত্বে গৃহীত বিভিন্ন সচেতনতামূলক উদ্যোগ ও সামাজিক যোগাযোগ মাধ্যমের সৎ ব্যবহার। কর আদায় প্রক্রিয়ার সহজ পদ্ধতি চালু এবং নিয়মিত প্রচারণা চালানোয় জনগণের মাঝে কর প্রদানে আগ্রহ ও সচেতনতা বেড়েছে।

এই সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে স্থানীয় জনপ্রতিনিধি, কর বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ জনগণ। নির্ভরযোগ্য তথ্যভাণ্ডার ব্যবহারের ফলে কর প্রদানকারীদের জন্য প্রক্রিয়াটি সহজতর হয়েছে।

স্থানীয় ব্যবসায়ী আলমগীর হোসেন বলেন, “আগে কর দিতে নানা ভোগান্তি হতো, এখন অনেক সহজ হয়েছে। প্রশাসনের স্বচ্ছতা ও সহযোগিতা আমাদের আগ্রহী করে তুলেছে। আমরা বুঝতে পারছি, এই অর্থই আমাদের এলাকার উন্নয়নে ব্যবহার হচ্ছে।”

ঈশ্বরগঞ্জ পৌরসভার সহকারী কর আদায়কারী রাজিব আহমেদ বলেন, আমাদের বর্তমান পৌর প্রশাসক মহোদয় পৌরসভার দায়িত্ব নেয়ার পর থেকে তার দূরদর্শিতা, কর্মদক্ষতা ও পরিশ্রমের সুফল ভোগ করবে ঈশ্বরগঞ্জ পৌরবাসী। স্যারের দিকনির্দেশনায় আমরা গত ৭ মাসে প্রায় ১ কোটি টাকা কর আদায় করতে সক্ষম হয়েছি যা ইতিমধ্যে ২৬ বছরের রেকর্ড ছাড়িয়ে।

ঈশ্বরগঞ্জ পৌরসভার প্রশাসক (ভূমি কর্মকর্তা) ইকবাল হোসেন  এই অর্জন সম্পর্কে বলেন, “এটি নিঃসন্দেহে ঈশ্বরগঞ্জ পৌরসভার জন্য একটি বড় অর্জন। নাগরিকদের মধ্যে কর প্রদানে যে সচেতনতা সৃষ্টি হয়েছে, তা আমাদের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমরা চাই এই ধারা আগামী দিনগুলোতেও বজায় থাকুক।

কর আদায়ের সফলতার বিষয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক ইকবাল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন,  সফলতা নির্ভর করে টিম ওয়ার্ক আর আন্তরিকতার উপর। আমি যোগদানের পর টিমওয়ার্কের উপর বেশি গুরুত্ব দিয়েছি। সবাই মিলে আন্তরিকতার সাথে কাজ করার জন্যই এ সফলতা অর্জিত হয়েছে।

ঈশ্বরগঞ্জ পৌরসভার এই রেকর্ড সাফল্য কেবল স্থানীয় পর্যায়ের নয়, বরং দেশের অন্যান্য পৌরসভার জন্যও একটি অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com