1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ডিমলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে নাসিরনগরে শোক ও ত্যাগের মহিমায় পবিত্র আশুরা উদযাপন রায়গঞ্জের ধলজান কালী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি ভিপি আয়নুল হক রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলা-২০২৬ শুভ উদ্বোধন  ধানগড়া উচ্চ বিদ্যালয়কে সরকারি ঘোষণার জোরালো দাবি এলাকাবাসীর সাতকানিয়ায় প্রবাসী স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পলাশবাড়ী উপজেলায় রামমূর্তি অপসারণের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ

ঘোড়াঘাটে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন ; ট্রাক্টর চালক ও সহকারীর ৩ দিনের জেল

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১১০৮ Time View

মনোয়ার বাবু, (ঘোড়াঘাট) দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়নে করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন চলছে। অবৈধ বালু ব্যবসায়ীদের ধরতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানের সংবাদ পেয়ে চক্রের সদস্যরা দ্রুত পালিয়ে যায় ঘটনাস্থল থেকে। এসময় বালু পরিবহনকারী ট্রাক্টর চালক ও তার সহকারীকে আটক করে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১২ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম এ কারাদণ্ড দেন। এর আগে থানা পুলিশের সহায়তায় উপজেলার করতোয়া নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, রংপুর পীরগঞ্জ উপজেলার চতরা কুয়াতপুর এলাকার মৃত হরেন এর ছেলে ট্রাক্টর চালক পল্লব কুমার (২৪) ও একই এলাকার চালকের সহকারী মৃত ছাত্তারের ছেলে শাহিন হোসেন (২০)।

স্থানীয় লোকজন জানান, করতোয়া নদীর পাড় ঘেঁষে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছে বেশ কয়েকটি চক্র। তারা দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে বালু উত্তোলনের ব্যবসার সাথে জড়িত।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, বেশ কিছুদিন ধরে কিছু লোক অবৈধভাবে বালু উত্তোলন করে ব্যবসা করে আসছিলেন—এমন অভিযোগ পাওয়ার পর অভিযান চালানো হয়। অভিযান পরিচালনার খবর পেয়ে তাঁরা আগেই সেসব জায়গা থেকে সটকে পড়েন। এ সময় বালু পরিবহন করে নিয়ে যাওয়ার সময় ট্রাক্টরের চালক ও তার সহকারীকে আটক করা হয়। অপরাধ স্বীকার করায় তাঁদেরকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তিন দিনের সাজা প্রদান করা হয়েছে।

রফিকুল ইসলাম বলেন, উপজেলার কোথাও অবৈধ উপায়ে মাটি বা বালু উত্তোলন করে কেউ বিক্রি করতে পারবেন না। এ ব্যাপারে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com