1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দৃশ্যপট সংবাদে সাড়া, রায়গঞ্জের শ্যামনাই-দুর্গাপুর সড়কে সংস্কারের ছোঁয়া” দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি চাকরির পেছনে না ছুটে খামার গড়ে সফল উদ্যোক্তা আব্দুল কুদ্দুস কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয়  নাসিরনগরে প্রশাসনের অভিযান, খাস জমিতে নির্মিত ১৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ভূঞাপুরে গাঁজাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে যুবকের জেল-জরিমানা আধুনিক যানবাহনের দাপটে বিলুপ্তির পথে শতবর্ষের ঐতিহ্য ঘোড়ার গাড়ি  সিরাজগঞ্জে আউশ মৌসুমে ব্রি- ধান ৯৮ চাষের সাফল্যের সম্ভবনা  রায়গঞ্জে পুলিশের অভিযানে দুই হাজার টাকার জাল নোটসহ যুবক আটক চুয়াডাঙ্গায় খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশুর

মেহেরপুর গাংনীতে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় দুর্ধর্ষ চুরি

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১৬৩ Time View
মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। 
সোমবার (৩ মার্চ) দিবাগত রাতে চোরের দল ব্যাংকের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ভল্ট ভেঙে ৮ লাখ ১০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। শুধু টাকাই নয়, ব্যাংকের সিসি ক্যামেরার হার্ডডিস্কও নিয়ে গেছে চোরেরা, যাতে কোনো প্রমাণ না থাকে।
ব্যাংক শাখার ব্যবস্থাপক হামিদুল ইসলাম কাজল জানান, প্রতিদিনের মতো সোমবার দিনের লেনদেন শেষে ব্যাংক বন্ধ করা হয়। ব্যাংকের ভল্টে ৮ লাখ ১০ হাজার টাকা সংরক্ষিত ছিল। মঙ্গলবার সকালে ব্যাংক খুলতে গিয়ে দেখা যায়, জানালার গ্রিল কাটা, ভেতরে সবকিছু এলোমেলো, আর ভল্টের তালা ভাঙা। টাকা উধাও, সিসি ক্যামেরার হার্ডডিস্কও খুলে নিয়ে গেছে চোরের দল।
তিনি বলেন, “ব্যাংকে সিসি ক্যামেরার ব্যবস্থা ছিল, কিন্তু চোরেরা খুব পরিকল্পিতভাবে হার্ডডিস্ক খুলে নিয়ে গেছে, যাতে তাদের চেহারা ধরা না পড়ে। আমরা দ্রুত পুলিশকে খবর দিই, এবং তারা ঘটনাস্থলে আসে।”
চুরির খবর পাওয়ার পরপরই গাংনী থানা পুলিশ, ডিবি পুলিশ এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল), মেহেরপুর, আব্দুল করিম বলেন, “আমরা চোরদের শনাক্ত করতে কাজ করছি। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে, এবং সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ চলছে।”
তিনি আরও বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চোরেরা ব্যাংকের কার্যপ্রণালী সম্পর্কে জানত এবং পরিকল্পিতভাবে এই চুরি করেছে। তদন্ত চলছে, এবং আশা করছি দ্রুত দুষ্কৃতিকারীদের আইনের আওতায় আনা যাবে।”
ব্যাংকে চুরির খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। অনেকেই সকালে ব্যাংকের সামনে ভিড় করেন। এক স্থানীয় বাসিন্দা বলেন, “এলাকায় এ ধরনের চুরি আগে খুব বেশি হয়নি। ব্যাংকের মতো নিরাপদ জায়গায় যদি চুরি হয়, তাহলে সাধারণ মানুষ কতটা নিরাপদ?”
স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, এজেন্ট ব্যাংকগুলো গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাই নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা উচিত। তারা দ্রুত চোরদের গ্রেফতার ও ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করার দাবি জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, ব্যাংকের আশপাশের দোকান, রাস্তার মোড়ে থাকা সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com