1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দৃশ্যপট সংবাদে সাড়া, রায়গঞ্জের শ্যামনাই-দুর্গাপুর সড়কে সংস্কারের ছোঁয়া” দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি চাকরির পেছনে না ছুটে খামার গড়ে সফল উদ্যোক্তা আব্দুল কুদ্দুস কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয়  নাসিরনগরে প্রশাসনের অভিযান, খাস জমিতে নির্মিত ১৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ভূঞাপুরে গাঁজাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে যুবকের জেল-জরিমানা আধুনিক যানবাহনের দাপটে বিলুপ্তির পথে শতবর্ষের ঐতিহ্য ঘোড়ার গাড়ি  সিরাজগঞ্জে আউশ মৌসুমে ব্রি- ধান ৯৮ চাষের সাফল্যের সম্ভবনা  রায়গঞ্জে পুলিশের অভিযানে দুই হাজার টাকার জাল নোটসহ যুবক আটক চুয়াডাঙ্গায় খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশুর

অপারেশন ডেভিল হান্টে ইয়াবাসহ ১৬ জনকে আটক করেছে যৌথ বাহিনি

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩৭ Time View

জহিরুল ইসলাম,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

পটুয়াখালীর কুয়াকাটায় অপারেশন ডেভিল হান্ট এ র‍্যাব ও কোস্টগার্ডের যৌথ অভিযানে সমুদ্রপথে পাচারকালে ৪ লক্ষ পিস ইয়াবাসহ ১৬ জন ইয়াবা পাচারকারীকে আটক করা হয়েছে। র‍্যাব এর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সারাদেশে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক যৌথ বাহিনীর অপারেশন “ডেভিল হান্ট” পরিচালনার নির্দেশনা প্রদান করা হয়েছে। এরই ধারাবাহিকতায় অপারেশন “ডেভিল হান্ট” এর অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গত ২৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ বুধবার রাত ৮ টা হতে আজ ২৮ ফেব্রুয়ারি তারিখ শুক্রবার মধ্যরাত ১ টা পর্যন্ত র‍্যাব-৮, সিপিসি-১,পটুয়াখালী এর আভিযানিক দল ও
বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন নিজামপুর এর সমন্বয়ে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলাধীন কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন লেবুর চর এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে উক্ত এলাকায় অভিনব কায়দায় ফিশিং ট্রলারে সমুদ্রপথে পাচারকালে জালের মধ্যে লুকায়িত অবস্থায় ১,০০,০০০ (এক লক্ষ) পিস ইয়াবাসহ ১৬ জন ইয়াবা পাচারকারী যথাক্রমে নবি হোসেন (৫৩), মনির উদ্দিন (৪৮), সোয়দ আলম (৩৭), মোফাচ্ছেল হোসেন (৬০), মোবারক হোসেন (৪৫), ছবুর আহম্মদ (৫৪), সেলিম মাঝি (৪২), ওমর ফারুক (২৮), তহিদুল আলম (৪৮), আবু তালেব (৪০), আব্দুল নবী (৩০), ফজলে করিম (৪০), মোস্থাক আহম্মদ (৪৮), আব্দুল খালেক (৪০), নামঃ আলফাত (৩০), এবং খলিল আহম্মদ (৩৯) কে আটক করা হয়। পরবর্তীতে পরিত্যক্ত অবস্থায় আরো ৩,০০,০০০ (তিন লক্ষ) পিস ইয়াবাসহ সর্বমোট ৪,০০,০০০ (চার লক্ষ) পিস ইয়াবা জব্দ করা হয়। আটককৃত ইয়াবা পাচারকারীরা নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার বাসিন্দা বলে জানা যায়। পরবর্তীতে জব্দকৃত আলামত সহ ইয়াবা পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে মহিপুর থানায় হস্তান্তর করা হবে। বাংলাদেশ র‍্যাব কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com