1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
২৫ নভেম্বর আজকের নামাজের সময়সূচি সাত বছরেও হয়নি সোনাহাট সেতুর সংযোগ সড়ক, দ্রুত সমাধানের দাবি এমপি আনোয়ারুলের বরগুনার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে রাস উৎসব অনুষ্ঠিত নলডাঙ্গায় অবৈধ করাতকলে বন বিভাগের অভিযান ১৫ হাজার টাকা জরিমানা সাদুল্লাপুরে আমগাছ থেকে মাদ্রাসাছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার মোহনগঞ্জে যানজট নিরসনে ছয়টি অটোরিকশা স্ট্যান্ড, চালু হচ্ছে রঙিন স্টিকার আদমদীঘি উপজেলা এনজিও সমন্বয় ফোরামের মাসিক সভা অনুষ্ঠিত নেত্রকোনায় বৈরী আবহাওয়ায় আমন ধান কাটা ব্যাহত, বিপাকে কৃষক-শ্রমিক নলডাঙ্গায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার আজ ৩ বাহিনীর যৌথ মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী

রংপুর বিশ্ববিদ্যালয় ৭ দিনের আল্টিমেটাম শিক্ষার্থীদের

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৭ Time View

রিয়াজুল হক সাগর,রংপুর:

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রতিষ্ঠাকালীন নাম পুনর্বহাল না করলে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এক সংবাদ সম্মেলনের এই ঘোষণা দেন তারা।সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, আমরা রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রতিষ্ঠাকালীন নাম পুনর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন, স্মারকলিপি প্রদান সহ সকল ব্যবস্থা গ্রহণ করেও কোনো সুফল পাচ্ছি না। তাই আমাদের দাবি আগামী ৭ কর্মদিবসে মধ্যে আমাদের দাবি আদায় না হলে আমরা কঠোর কর্মসূচি হিসেবে কমপ্লিট শাটডাউনের মতো কর্মসূচি পালন করব।শিক্ষার্থীরা আরও বলেন, গত ৫ ফেব্রুয়ারি বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত শেখ হাসিনার উদ্বোধনী ফলক ভেঙে দিয়ে ‘রংপুর বিশ্ববিদ্যালয়’ নাম ঘোষণা করেন।উল্লেখ্য, ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকার ‘ রংপুর বিশ্ববিদ্যালয়’ নামে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়টির নাম ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর’ রাখেন। এ বিষয়ে উপাচার্য ড. শওকাত আলী বলেন, ‘শিক্ষা উপদেষ্টাকে অবগত করা হয়েছে। তিনি বিষয়টি ইতিবাচকভাবে দেখেছেন। প্রশাসনের পক্ষ থেকে আমরাও চাই নাম পরিবর্তন হোক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com