1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সাত বছরেও হয়নি সোনাহাট সেতুর সংযোগ সড়ক, দ্রুত সমাধানের দাবি এমপি আনোয়ারুলের বরগুনার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে রাস উৎসব অনুষ্ঠিত নলডাঙ্গায় অবৈধ করাতকলে বন বিভাগের অভিযান ১৫ হাজার টাকা জরিমানা সাদুল্লাপুরে আমগাছ থেকে মাদ্রাসাছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার মোহনগঞ্জে যানজট নিরসনে ছয়টি অটোরিকশা স্ট্যান্ড, চালু হচ্ছে রঙিন স্টিকার আদমদীঘি উপজেলা এনজিও সমন্বয় ফোরামের মাসিক সভা অনুষ্ঠিত নেত্রকোনায় বৈরী আবহাওয়ায় আমন ধান কাটা ব্যাহত, বিপাকে কৃষক-শ্রমিক নলডাঙ্গায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার আজ ৩ বাহিনীর যৌথ মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী জনপ্রিয় অভিনেতা সোহেল খান মারা গেছেন

সড়ক দুর্ঘটনায় উল্লাপাড়ায় শাহ সিমেন্টের এস আর নিহত

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ৪০৫ Time View
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় শাহ সিমেন্টর এস আর নজরুল ইসলাম (৩৫) নিহত  হয়েছেন। আহত হয়েছে আরও ১ জন। নিহত নজরুল শাহজাদপুর উপজেলার দুর্গাপুর গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে। 
বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে উল্লাপাড়া উপজেলার বালশাবাড়ি বাসস্ট্যান্ড এলাকার নগরবাড়ি- বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে ।
প্রত্যক্ষদর্শিরা জানান, নিহত নজরুল ইসলাম মোটরসাইকেল যোগে বাড়ি থেকে তার কর্মস্থল উল্লাপাড়ায় যাওয়ার পথে পাবনা থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের দ্রুতগামী একটি কোচ পেছন থেকে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের দুটি তেলের দোকানে ঢুকে পরে। এ ঘটনায় তেল দোকানের মালিক মোঃ হামজেলা (৫০) গুরুতর আহত হয়। 
এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের উপ পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় সড়ক আইনে মামলা করা হবে।দুর্ঘটনায় কবলিত বাসটি আটক করা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com