1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
‘৪০ কেজির মণ’ এখন ৪২ কেজি! রায়গঞ্জের হাটে সিন্ডিকেটের দাপটে দিশেহারা কৃষক লালমনিরহাটে ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যাচেষ্টা, স্ত্রী আটক ভূঞাপুর হাসপাতালে শিশুকে নিয়মিত টিকার বদলে জলাতঙ্কের ভ্যাকসিন, এলাকায় তোলপাড় নাটোরে ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন তরুণ নেতৃত্বের প্রতীক খন্দকার জুলহাস ভূঞাপুর উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী ভূঞাপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা : ৫ জনকে জরিমানা বগুড়ায় ৫ দফা দাবিতে বিড়ি শ্রমিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান উল্লাপাড়ায় পুকুর খননের সময় উদ্ধার কষ্টিপাথরের প্রাচীন দুর্গা মূর্তি হাম পরিস্থিতির মাঝেই চোখ রাঙাচ্ছে ডিপথেরিয়া তাড়াশে নছিমন-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ,আহত ২

র‌্যাব-১২ কর্তৃক সিরাজগঞ্জের চাঞ্চল্যকর মামলার পলাতক আসামি গ্রেফতার

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ২১২ Time View

নিজস্ব প্রতিনিধি:

গত ইং ২৫ জুন ২০১৬ সালে সিরাজগঞ্জ জেলার পৌর এলাকার আলাউদ্দিন স্টোরের কর্মচারী ভিকটিম শামিম শেখ দোকানের বকেয়া টাকা উত্তোলনের জন্য সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায় যায়। পরে রাত ১০টা পর্যন্ত তার সঙ্গে দোকান মালিক ও পরিবারের যোগাযোগ হলেও তারপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরের দিন উল্লাপাড়া উপজেলার বরহর দক্ষিণপাড়া থেকে ভিকটিম শামিম শেখের মরদেহ উদ্ধার করে স্থানীয় থানা পুলিশ। এই ঘটনায় নিহতের বাবা শামসুল হক বাদী হয়ে উল্লাপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-৩৭, তারিখ-২৭ জুন ২০১৬, ধারা-৩০২/২০১/৩৪ দন্ড বিধি ১৮৬০। পরবর্তীতে বিজ্ঞ আদালত সাজাপ্রাপ্তদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিসহ ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর মহল্লার ফরিদ শেখের ছেলে নাহিদ শেখসহ আরো তিন জনকে আমৃত্যু কারাদন্ড ও অর্থদন্ডের সাজা প্রদান করেন।প্রেসবিজ্ঞপ্তিতির জানা যায়।

এরই ধারাবাহিকতায় মোঃ কামরুজ্জামান পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় গত (৭ অক্টোব)  রাত ১০ টার সময় র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র‌্যাব-১২, সদর কোম্পানি এবং র‌্যাব-১, সিপিএসসি, গাজীপুর এর একটি চৌকস অভিযানিক দল “গাজীপুর মেট্রোপলিটন এর সদর থানাধীন রাজেন্দ্রপুর চৌরাস্তা সাকিনস্থ পূর্ণিমা স্টোর চায়ের দোকানের সামনে ময়মনসিংহ-ঢাকাগামী মহাসড়কের উপর’’ যৌথ অভিযান পরিচালনা করে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার চাঞ্চল্যকর অপহরণকরতঃ হত্যা ও অর্থ লুটের অপরাধে আমৃত্যু কারাদন্ড ও অর্থদন্ডের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নাহিদ শেখকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা ১ টি মোবাইল ফোন জব্দ করা হয়।

 গ্রেফতারকৃত আসামি মোঃ নাহিদ শেখ (২৭), পিতা- মোঃ ফরিদ শেখ, সাং-মাহমুদপুর ২নং গলি, থানা- সিরাজগঞ্জ সদর, জেলা- সিরাজগঞ্জ।

গ্রেফতারকৃত আসামিকে সিরাজগঞ্জ জেলার সংশ্লিষ্ট থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com