1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত সাংবাদিকদের গ্রেপ্তারে আদালতের অনুমতির বিধান রাখার প্রস্তাব তাড়াশে বিদ্যালয়ের তিনতলা থেকে পড়ে শিক্ষার্থী আশঙ্কাজনক চুয়াডাঙ্গায় পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসাছাত্রীর মাহিয়া মৃত্যু, জীবিত উদ্ধার ২ চুয়াডাঙ্গায় ১০১ পিস বুপ্রেনরফিন উদ্ধার মামলায় আসামির যাবজ্জীবন সিংড়ায় মরহুমা খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নাসিরনগরে মাহি হত্যা মামলার আসামি গ্রেফতার ও ন্যায় বিচারের বাদীতে মানববন্ধন নওগাঁর পোরশায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি, কম্বল ও কসমেটিকসসহ ১৭ লাখ টাকার পণ্য আটক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর

মৌলভীবাজার থেকে সাবেক এমপি হেনরী স্বামীসহ গ্রেফতার

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৬৬ Time View

দৃশ্যপট ডেস্ক:

সিরাজগঞ্জ-২ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও তার স্বামী লাবু তালুকদারকে মৌলভীবাজার থেকে গ্রেফতার করেছে র‌্যাব। ধারণা করা হচ্ছে, তারা সীমান্ত পাড়ি দিয়ে পালানোর চেষ্টা করছিলেন।

সোমবার (৩০ সেপ্টেম্বর) মৌলভীবাজারের বর্ষিজোড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে দুপুরে নিশ্চিত করেছে র‌্যাবের মিডিয়া বিভাগ।

জানা যায়, তারা মৌলভীবাজার শহরতলীর সোনাপুর এলাকার স্থানীয় দেলওয়ার হোসেন বাচ্চুর বাসায় আত্মগোপনে ছিলেন। সেখান থেকে তাদের গ্রেফতার করে র‌্যাব-৯।

র‌্যাব জানিয়েছে, গত ৪ আগস্ট সিরাজগঞ্জ সদর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা হয়। সেই মামলায় হেনরী ও তার স্বামী আসামি।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় টানা প্রায় সাড়ে ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ। এরপর থেকে দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে নির্বিচারে ছাত্র-জনতাকে হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়। গ্রেফতার এড়াতে আওয়ামী লীগের বেশির ভাগ নেতাকর্মী পালিয়ে বেড়াচ্ছেন। তাদের অনেকেই ইতোমধ্যে দেশ ছেড়ে পালিয়ে গেছেন।

ধারণা করা হচ্ছে, সিরাজগঞ্জের আলোচিত ও প্রভাবশালী এমপি জান্নাত আরা হেনরী ভারতে পালানোর উদ্দেশে মৌলভীবাজারে অবস্থান করছিলেন। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির ব্যাপক অভিযোগ রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com