1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
আলট্রাসনোগ্রামে দেখা গেল যমজ সন্তান, সিজারের পর দেওয়া হলো একটি ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী বহুরূপী দল আছে একটা, আর মাটির নিচে চলে গেছে আওয়ামী লীগ: বিদ্যুৎমন্ত্রী মান্দায় জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের মারধরে নারীসহ আহত ৩ কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক  রায়গঞ্জ প্রেসক্লাবের প্রয়াত সাংবাদিক আশরাফ আলীর স্মরণে দোয়া মাহফিল সিংড়ায় পাখি শিকারে বাধা, মাছচাষীকে গুলি করার অভিযোগ নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ বট গাছের মাথায় উঠে আটকে পরা-ভারসাম্যহীন কিশোরকে উদ্ধার করল ফায়ার সার্ভিস মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত হলে বিদেশে চিকিৎসা নিতে যাবেন না রোগীরা: জিয়াউদ্দিন হায়দার

ঘোড়াঘাটে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ৪৪৪ Time View

মনোয়ার বাবু ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে খাবারের লোভ দেখিয়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (৪ জুলাই) রাতে শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

পুলিশ জানিয়েছে, মামলায় একই উপজেলার বুলাকীপুর ইউনিয়নের লোহারবন্দ এলাকার মো. ছহির উদ্দিনের ছেলে মো. রাজু মিয়াকে (২৫) আসামি করা হয়েছে। রাজু মিয়ার ওই এলাকায় বাড়ি সংলগ্ন একটি টোল দোকান আছে। মামলার পর রাতেই তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার বাদী শিশুটির বাবা আশরাদ আলী জানায়, মঙ্গলবার (২ জুলাই) বিকাল আনুমানিক ৫ টায় বাড়ি পাশে আমার মেয়ের সমবয়সী এক খেলার সাথীর বাড়িতে খেলতে যায়। সেসময় তাকে না পেয়ে বাড়িতে ফেরত আসতে থাকে। পথে ওই যুবকের দোকানের সামনে দিয়ে আসার সময় আমার শিশু কন্যাকে মিষ্টি খাওয়ানোর কথা বলে বাড়িতে ডেকে নিয়ে যায়। বাড়িতে কোনো লোকজন না থাকায় আমার শিশু কন্যাকে ধর্ষণ করে।

তিনি আরও জানান, পরে ছাড়া পাবার পর আমার শিশু কন্যা কান্নাকাটি করতে থাকে এবং পাশেই আমার বাড়ির উঠানে এসে জ্ঞান হারিয়ে ফেলে। এতে ৬ বছর বয়সী আমার শিশু গুরুতর আহত হয়ে রক্তক্ষরণ হতে থাকে। এসময় তাকে বাড়ির নিকটবর্তী এক ক্লিনিকে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে আবারও তার শারীরিক অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি এবং এখনো তার চিকিৎসা অব্যহত আছে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান  বলেন, কয়েক ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। শিশু কন্যার পিতা বাদী হয়ে মামলা করেছেন। ওই শিশু এখনো রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। শিশুটির ডাক্তারী পরীক্ষার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ বরাবর চিঠি দেওয়া হবে। শুক্রবার তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com