1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
‘৪০ কেজির মণ’ এখন ৪২ কেজি! রায়গঞ্জের হাটে সিন্ডিকেটের দাপটে দিশেহারা কৃষক লালমনিরহাটে ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যাচেষ্টা, স্ত্রী আটক ভূঞাপুর হাসপাতালে শিশুকে নিয়মিত টিকার বদলে জলাতঙ্কের ভ্যাকসিন, এলাকায় তোলপাড় নাটোরে ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন তরুণ নেতৃত্বের প্রতীক খন্দকার জুলহাস ভূঞাপুর উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী ভূঞাপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা : ৫ জনকে জরিমানা বগুড়ায় ৫ দফা দাবিতে বিড়ি শ্রমিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান উল্লাপাড়ায় পুকুর খননের সময় উদ্ধার কষ্টিপাথরের প্রাচীন দুর্গা মূর্তি হাম পরিস্থিতির মাঝেই চোখ রাঙাচ্ছে ডিপথেরিয়া তাড়াশে নছিমন-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ,আহত ২

ঘোড়াঘাটে সমকামী পর্নো ভিডিও তৈরির দুই মূল হোতা গ্রেপ্তার

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ২৮৮ Time View

মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

প্রথমে কম বয়সী স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের টার্গেট করা হতো। পরে টাকার লোভ দেখিয়ে তাদের দিয়ে করানো হতো সমকামী পর্নো ভিডিও। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বার বার সমকামিতায় বাধ্য করার পর আবার সেই ভিডিও ধারণ করতেন তারা। এমনকি নিজেরাও সমকামীতায় লিপ্ত হয়ে নিজেই নিজেদের ভিডিও ধারণ করতেন।

দিনাজপুরের ঘোড়াঘাটে ভূক্তভোগী এক স্কুল পড়ুয়া শিক্ষার্থীর অভিভাবকের অভিযোগের ভিত্তিতে মোতাহার হোসেন (৩২) ও মেজবা মিয়া (২৭) নামে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ জুলাই) রাতভর পৌরশহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হওয়া মোতাহার হোসেন কালিতলার এবং অপর জন মেজবা মিয়া মরিচ পাড়া এলাকার। দুই জনই ঘোড়াঘাট পৌরশহরের বাসিন্দা। পরে বুধবার (৩ জুলাই) গ্রেপ্তার হওয়া ওই দুইকে আসামি করে ভূক্তভোগী এক কিশোরের মা পর্নোগ্রাফী নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, গ্রেপ্তার দুইজনের কাছ থেকে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। তাদের কাছে থাকা দুইটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে এবং তাদের ফোনে একাধিক পর্নো ভিডিও এবং সমকামীতার ভিডিও পাওয়া গেছে।  

এ ঘটনায় বুধবার বিকেল সাড়ে ৩টায় থানা কমপ্লেক্সে সংবাদ সম্মেলন করে থানা পুলিশ। সম্মেলনে ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আ.ন.ম নিয়ামত উল্লাহ জানান, কম বয়সী শিক্ষার্থীদের টাকার প্রলোভন দেখিয়ে সমকামী ভিডিও তৈরি করতো। ভিডিও ধারণ শেষে টাকা দিয়ে আরো ভিডিও তৈরি করতে চাপ প্রয়োগ করতো তারা। এতে অস্বীকৃতি জানালে তারা ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দিত। পরে অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়। আসামীদেরকে বুধবার বিকেলে দিনাজপুরের আদালতে পাঠানো হয়েছে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আসামীদেরকে রিমান্ডের আবেদন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com