1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
অফসাইডে বাতিল হলো ইরানের গোল গঙ্গাচড়ায় এক বছর যেতে না যেতেই এলজিইডির ১৪ লক্ষ টাকা নদী গর্ভে বিলীন  দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন–এর ভারপ্রাপ্ত সম্পাদক মো. রেজানুর ইসলামের জামিন মঞ্জুর বিশ্ব বাবা দিবস আজ চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা: কোতোয়ালিতে ২ স্কুল প্রহরী আটক বেনাপোল সীমান্তে প্রায় ১০ লক্ষ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক শাহজাদপুরে পুলিশের অভিযানে দেড় লাখ টাকার অবৈধ ‘চায়না দুয়ারি’ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস রায়গঞ্জে এক স্ত্রী নিয়ে দুই স্বামীর টানাটানি! বাঁশখালী হাসপাতালে চিকিৎসা অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ মান্দায় নারী শিক্ষককে উত্ত্যক্তের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন, কর্তৃপক্ষের শোকজ

নন্দীগ্রামে ছেলে শিশুকে ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার

বার্তা বিভাগ
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ২৮০ Time View
নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধিঃ 
বগুড়ার নন্দীগ্রামে সাত বছরের ছেলে শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া শামীম হোসেন আকন্দ (২৩) নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের ভরতেঁতুলিয়া গ্রামের এমদাদুল হক আকন্দের ছেলে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই গ্রামের এক শিশু সোমবার দুপুরে বাড়ির পাশের বাগানে আম কুড়াতে যায়। তখন শামীম হোসেন আকন্দ তার মুখ চেপে ধরে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে শিশুটি বাড়িতে এসে তার বাবা-মাকে ঘটনাটি খুলে বলে। এরপর শিশুটির বাবা বাদী হয়ে নন্দীগ্রাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ আজমগীর হোসাইন বলেন, ভুক্তভোগী শিশুর পরিবার থানায় মামলা করেছে। আসামিকে গ্রেপ্তারও করা হয়েছে। মঙ্গলবার গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com