1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
গঙ্গাচড়ায় এক বছর যেতে না যেতেই এলজিইডির ১৪ লক্ষ টাকা নদী গর্ভে বিলীন  দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন–এর ভারপ্রাপ্ত সম্পাদক মো. রেজানুর ইসলামের জামিন মঞ্জুর বিশ্ব বাবা দিবস আজ চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা: কোতোয়ালিতে ২ স্কুল প্রহরী আটক বেনাপোল সীমান্তে প্রায় ১০ লক্ষ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক শাহজাদপুরে পুলিশের অভিযানে দেড় লাখ টাকার অবৈধ ‘চায়না দুয়ারি’ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস রায়গঞ্জে এক স্ত্রী নিয়ে দুই স্বামীর টানাটানি! বাঁশখালী হাসপাতালে চিকিৎসা অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ মান্দায় নারী শিক্ষককে উত্ত্যক্তের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন, কর্তৃপক্ষের শোকজ মেহেদী হত্যার বিচার দাবিতে উত্তাল রামগঞ্জ 

রাণীশংকৈল ভুট্টাক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ৪৪৮ Time View

সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)
প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে তৈমুল হক (৫৫) নামে
এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রানীশংকৈল থানা পুলিশ।
বৃহস্পতিবার(২ মে) উপজেলার রামপুর বাজারের পূর্বপাশে পাকা সড়ক সংলগ্ন
ভুট্টাক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তৈমুল উপজেলার ধর্মগড় ইউনিয়নের
সড়কটলী নুনতোর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
রাণীশংকৈল থানার ওসি সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে স্থানীয় এক কৃষক
ভুট্টাক্ষেতে পানি দিতে গিয়ে ওই ব্যক্তির মরদেহ দেখতে পায়। খবর পেয়ে
ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার (অবস এন্ড ক্রাইমস)
আসাদুজ্জামান, এএসপি সার্কেল রেজাউল হক, ওসি সোহেল রানা ঘটনাস্থল
পরিদর্শন করে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মৃতের ছেলে সানাউল ইসলাম ও ভাই নজরুল ইসলাম জানান গত শনিবার সকালে তৈমুল
হক বাড়ি থেকে বের হয়। এর পর অনেক খোঁজাখুঁজি করে তাকে কোথাও পাওয়া যায়নি।
রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ সোহেল রানা আরো বলেন, ঘটনাস্থল পরিদর্শন
শেষে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে
পাঠানো হচ্ছে । ময়নাতদন্ত রিপোর্ট অনুযায়ী আইনি ব্যবস্থা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com