1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নেত্রকোনায় বেড়েছে বাল্যবিয়ে, ১১ মাসে সরকারি বেসরকারি সংস্থার সহযোগিতায় প্রতিরোধ ২১টি আদিবাসী সংস্কৃতির মিলনমেলায় মুখর নজরুল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নাসিরনগরের ধরমন্ডলে মোবাইলে উচ্চস্বরে গান বাজানো নিয়ে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষ, আহত ২০ ৬ নভেম্বর আজকের নামাজের সময়সূচি শ্বশুরবাড়িতে চুরির মামলায় জামাই গ্রেপ্তার পত্রিকার বিক্রি কমে দিশেহারা চাঁপাইনবাবগঞ্জের হকাররা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন পর্যটন মৌসুম শুরু, সেন্টমার্টিনের পথে পর্যটকবাহী জাহাজ কালিয়াকৈরে অঙ্গীভূত আনসার মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত উল্লাপাড়ায় ছাত্রীকে নিয়ে কোচিং শিক্ষক উধাও, থানায় অভিযোগ

ঘোড়াঘাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও সহকারী নিহত

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ৪২৮ Time View

 

মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে ভুট্টা বোঝাই ট্রাকের সঙ্গে সার বৌঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক ও চালকের সহকারীর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (২৬ এপ্রিল) ভোর ছয়টার দিকে ঘোড়াঘাট উপজেলার দিনাজপুর-ঘোড়াঘাট মহাসড়কের টিএন্ডটি মোড় এলাকায় এঘটনা ঘটে।

নিহতরা হলেন, ট্রাকচালক গোলাম রব্বানী (৫০) ও চালকের সহকারী রেজওয়ান(৩৫) তারা দুজনই জয়পুরহাট সদরের চৌমুহনীর।

পুলিশ ও স্থানীয় জানায়, দিনাজপুর থেকে ভুট্টা বোঝাই(ঢাকা-মেট্রো-ট-২০-৬৬৪৯) একটি ট্রাক গাইবান্ধার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে সার বোঝাই একটি ট্রাক(ঝিনাইদহ-ট-১১-১৬৪৬) দিনাজপুরের দিকে আসছিলো। পথে টিএন্ডটি মোর এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ভুট্টা বোঝাই ট্রাকের চালক ও চালকের সহকারী মৃত্যু হয়। ঘটনার পরপরই সার বোঝাই ট্রাকচালক ও তাঁর সহকারী ট্রাকটি ঘটনাস্থলে রেখে পালিয়ে যান। খবর পেয়ে ফায়ারসার্ভিসের সদস্যরা দুমড়েমুচড়ে যাওয়া ট্রাকের ভিতর থেকে চালক ও সহকারীকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান জানান,ভোর সাড়ে পাঁচটা থেকে ছয়টার মধ্যে উপজেলার মহাসড়কের টিএন্ডটি মোড়ে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। আমরা দুইজনের মরদেহ উদ্ধার করেছি।

তিনি আরও বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি জব্দ করা হয়েছে। সার বোঝাই ট্রাকের চালক ও সহকারী পলাতক রয়েছে। এ ঘটনায় পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com