1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নেত্রকোনায় বেড়েছে বাল্যবিয়ে, ১১ মাসে সরকারি বেসরকারি সংস্থার সহযোগিতায় প্রতিরোধ ২১টি আদিবাসী সংস্কৃতির মিলনমেলায় মুখর নজরুল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নাসিরনগরের ধরমন্ডলে মোবাইলে উচ্চস্বরে গান বাজানো নিয়ে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষ, আহত ২০ ৬ নভেম্বর আজকের নামাজের সময়সূচি শ্বশুরবাড়িতে চুরির মামলায় জামাই গ্রেপ্তার পত্রিকার বিক্রি কমে দিশেহারা চাঁপাইনবাবগঞ্জের হকাররা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন পর্যটন মৌসুম শুরু, সেন্টমার্টিনের পথে পর্যটকবাহী জাহাজ কালিয়াকৈরে অঙ্গীভূত আনসার মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত উল্লাপাড়ায় ছাত্রীকে নিয়ে কোচিং শিক্ষক উধাও, থানায় অভিযোগ

বর্ণাঢ্য আয়োজনে গাইবান্ধায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ২৭৪ Time View

মাইদুল ইসলাম,গাইবান্ধা জেলা প্রতিনিধি:

প্রাণিসম্পদে ভরবো দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ” শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার(১৮ এপ্রিল) গাইবান্ধায় উদ্বোধন হলো প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী। গাইবান্ধা সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে অফিস চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর-০২ আসনের মাননীয় এমপি শাহ সারোয়ার কবির,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহ্ফুজার রহমান।

উপজেলার এলডিডিপি প্রকল্পের সুবিধাভোগীদের পানকৃত প্রাণি দিয়ে প্রতিটা স্টল সজ্জিত করা হয়। সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন শ্রেণীপেশার মানুষের ঢলে মুখরিত থাকে প্রতিটি স্টল। সেই সাথে খামারীদের কাছে সাধারণ মানুষ পশুপালনের বিভিন্ন উপকারী পরামর্শ গ্রহণ করেন।

প্রদর্শনী দেখতে আসা মন্টু মিয়া জানান, এই প্রদর্শনী দেখে আমরা পশু পালনে উদ্বুদ্ধ হচ্ছি। সেই সাথে প্রাণিসম্পদ অফিসের কর্মকর্তাদের তালিকাভুক্ত খামারিদের কাছে তাদের সফলতার গল্প শুনে মনে হচ্ছে আজ থেকেই পশুপালন শুরু করি। তবে এই প্রদর্শনীর সার্থকতাই স্মার্ট বাংলাদেশ এর চিত্র।

সদর উপজেলার বাদিয়াখালী থেকে এলডিডিপি প্রকল্পের সদস্য ইকবাল হোসেন স্বপন বলেন, এই প্রদর্শনীতে এসে ভালো লাগতেছে। তবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন পশুর রোগের বিভিন্ন টিকা এবং প্রয়োজনীয় ঔষধের চাহিদা বাড়তি পেলে খামারীরা আরও একধাপ এগিয়ে যাবে।

উল্লেখ্য, উদ্বোধন কালে স্বাগত বক্তব্য রাখেন, গাইবান্ধা সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তরুন কুমার দত্ত।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com