1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
চুয়াডাঙ্গায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, জামায়াতের সংবাদ সম্মেলন প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার ঝালকাঠির নলছিটিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন ড.জিয়াউদ্দিন হায়দার নলডাঙ্গায় পূজা মন্ডবে মেয়র প্রার্থী জাহিদের ১২ মণ মিষ্টি ও নগদ অর্থ প্রদান সিরাজগঞ্জে ২৯৫ বুপ্রেনরফিন ইনজেকশনসহ নারী গ্রেপ্তার আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব ২১ অক্টোবর আজকের নামাজের সময়সূচি ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল,ছাত্রলীগ নেতা সহ গ্রেপ্তার-২ রাণীশংকৈল ও হরিপুরে যৌথ অভিযানে বিপুল পরিমাণ ট্যাপেনটাডল ও ইয়াবাসহ আটক-৮ রাজশাহীতে আখচাষিদের ১২ কোটি টাকা প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী

চৌহালীতে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪
  • ৫৩৩ Time View

 

চৌহালী(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের চৌহালীতে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে  সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আহলে বাইতপাক ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার (১২ এপ্রিল ) সকালে উপজেলার এওয়াজী ধুবুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আবুল কালাম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আব্দুল কাহহার সিদ্দিকী।
এসময় ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক মাল্টি পাওয়ার ইলেকট্রিক কোঃ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মো.আব্দুর রহমান, ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব রেজাউল করিম মাষ্টার, সাধারণ সম্পাদক আবু সায়িম, কোষাধক্ষ মো. সাইফুল ইসলাম সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন । সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ১৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতায় ক’ বিভাগে প্রথম স্থান অধিকার করেন সম্ভূদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত বিনতে আজাদ, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে একই বিদ্যালয়ের উম্মে মাইশা সিমি, মোছাঃ মরিয়ম আক্তার।
খ’ বিভাগে প্রথম স্থান অধিকার করেন সম্ভূদিয়া আজিজিয়া আলিম সিনিয়র মাদ্রাসার শিক্ষার্থী মো. আল আমিন , দ্বিতীয় স্থান অধিকার করেন দত্তকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী হাবিবুর রহমান, তৃতীয় স্থান অধিকার করেন সম্ভূদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মোছা.হালিমা আক্তার। পরে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com