1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নলডাঙ্গায় পূজা মন্ডবে মেয়র প্রার্থী জাহিদের ১২ মণ মিষ্টি ও নগদ অর্থ প্রদান সিরাজগঞ্জে ২৯৫ বুপ্রেনরফিন ইনজেকশনসহ নারী গ্রেপ্তার আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব ২১ অক্টোবর আজকের নামাজের সময়সূচি ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল,ছাত্রলীগ নেতা সহ গ্রেপ্তার-২ রাণীশংকৈল ও হরিপুরে যৌথ অভিযানে বিপুল পরিমাণ ট্যাপেনটাডল ও ইয়াবাসহ আটক-৮ রাজশাহীতে আখচাষিদের ১২ কোটি টাকা প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী মান্দায় পুকুরে বিষ প্রয়োগে ৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ সহিংসতা নয়, ন্যায়বিচার চাই’ স্লোগানকে সামনে রেখে  আমতলীতে মানববন্ধন সিংড়ায় দুর্গাপূজা উপলক্ষে ৩ হাজার  রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা

আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ১১ Time View

‌ দৃশ্যপট অনলাইন ডেস্ক 

 

আজ শুভ বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পাঁচ দিনের পূজা-অর্চনা, আনন্দ-উৎসব আর নানা আয়োজনের পর মণ্ডপে মণ্ডপে এখন বাজছে বিদায়ের সুর।

 

 

সকালে বিভিন্ন পূজামণ্ডপে বিহিত পূজা ও দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে বিজয়া দশমীর ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। দেবীর চরণে শেষ অঞ্জলি দিয়ে ভক্তরা জানাচ্ছেন বিদায়। ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে মুখর হয়ে উঠেছে পূজামণ্ডপগুলো।

 

 

দুপুর থেকে বিভিন্ন স্থানে সিঁদুর খেলা ও প্রতিমা বিসর্জনের প্রস্তুতি নেওয়া হবে। পরে প্রতিমা নিয়ে শোভাযাত্রা বের হবে বিসর্জন ঘাটের উদ্দেশ্যে। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এ বছরের শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।

 

 

হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসব গত ১৬ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হয়। এরপর মহাসপ্তমী, মহাষ্টমী ও মহানবমীর পূজা-অর্চনা শেষে আজ পালিত হচ্ছে বিজয়া দশমী।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com