1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ২১ জুন ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা ঘোড়াঘাটে ব্যাটারিচালিত থ্রি-হুইলার শ্রমিকদের নতুন সংগঠনের যাত্রা শুরু যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল চুয়াডাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে মরিচ ক্ষেতে ১০ ফুট উচ্চতার গাঁজা গাছ জব্দ কর্তব্যনিষ্ঠা ও সাহসিকতার স্বীকৃতি: ১৫ পুলিশ সদস্যকে বিশেষ পুরস্কার সলঙ্গায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক উঠান বৈঠক মনোজিৎ সরকার জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ, বিজিবির কড়া অবস্থানে পিছু হটলো বিএসএফ আমতলীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে আট হাজার ফলজ গাছের চারা বিতরণ 

চৌহালীতে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪
  • ৪৯৪ Time View

 

চৌহালী(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের চৌহালীতে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে  সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আহলে বাইতপাক ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার (১২ এপ্রিল ) সকালে উপজেলার এওয়াজী ধুবুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আবুল কালাম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আব্দুল কাহহার সিদ্দিকী।
এসময় ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক মাল্টি পাওয়ার ইলেকট্রিক কোঃ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মো.আব্দুর রহমান, ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব রেজাউল করিম মাষ্টার, সাধারণ সম্পাদক আবু সায়িম, কোষাধক্ষ মো. সাইফুল ইসলাম সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন । সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ১৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতায় ক’ বিভাগে প্রথম স্থান অধিকার করেন সম্ভূদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত বিনতে আজাদ, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে একই বিদ্যালয়ের উম্মে মাইশা সিমি, মোছাঃ মরিয়ম আক্তার।
খ’ বিভাগে প্রথম স্থান অধিকার করেন সম্ভূদিয়া আজিজিয়া আলিম সিনিয়র মাদ্রাসার শিক্ষার্থী মো. আল আমিন , দ্বিতীয় স্থান অধিকার করেন দত্তকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী হাবিবুর রহমান, তৃতীয় স্থান অধিকার করেন সম্ভূদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মোছা.হালিমা আক্তার। পরে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com