1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ভূরুঙ্গামারীতে বিএনপির অঙ্গ সংগঠনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন রংপুর বিভাগে ৫৪ সাংবাদিককে ২৮ লাখ ৬০ হাজার টাকার চেক বিতরণ যমুনায় মৎস্যজীবির মরদেহ উদ্ধার নলছিটিতে শিশু-কিশোরদের মসজিদমুখী করতে ৪১ দিনের নামাজ আদায় প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরন  দামুড়হুদায় জব্দকৃত ১৫ শ বস্তা সার সরকারি দামে নির্ধারিত মূল্যে কৃষকদের মাঝে বিক্রি টেস্ট ক্রিকেটে বিরল কীর্তি, ইতিহাসের পাতায় মুশফিক শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী রায়গঞ্জে ভবঘুরে নারীকে পুনর্বাসন কেন্দ্রে পাঠাল পুলিশ নওগাঁর পোরশায় গ্যাস বড়ি ও ফাঁদ পেতে অবাধে চলছে অতিথি পাখি শিকার মান্দায় জুয়া ও মাদকের আসরে পুলিশের অভিযান গ্রেপ্তার ১০

৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ নিয়ে জরুরি নির্দেশনা

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ২০ Time View

 

 

 

অনলাইন ডেস্কঃ

 

ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের ২০২৬ সালের বার্ষিক পরীক্ষা ও ফল প্রকাশের কার্যক্রম শেষ করার নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

 

 

 

নির্দেশনা অনুযায়ী, আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে পরীক্ষা গ্রহণ থেকে শুরু করে ফলাফল প্রকাশসংক্রান্ত যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

 

 

 

সম্প্রতি দেশের সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

 

 

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা ওই চিঠিতে বার্ষিক পরীক্ষার সব কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

 

 

 

 

চিঠিতে বলা হয়, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণির ২০২৬ সালের বার্ষিক পরীক্ষা গ্রহণ শেষে ফলাফল প্রকাশসংক্রান্ত যাবতীয় কার্যক্রম আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে।

 

 

 

 

এ নির্দেশনা শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, অভিভাবক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে অবহিত করার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিষ্ঠানপ্রধান ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অনুরোধ জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

 

 

এদিকে, এ নির্দেশনা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসনের বিভিন্ন দপ্তরেও চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com