1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডিসেম্বরে খুলছে হাটিকুমরুল এন্টারচেঞ্জ  ১৪ কোটি টাকা বকেয়া  গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করায় পিজিসিএল কর্মকর্তারা অবরুদ্ধ কালিহাতীতে অবৈধ বালু উত্তোলন, ৯ শ্রমিকের কারাদণ্ড হালতিবিল ট্যাংকি মৎস্য অভয়াশ্রমে ভ্রাম্যমাণ আদালতের অভিযান-২৬ জনকে জরিমানা মান্দার উথরাইল বিলে কৃষকের জন্য সেড, মিলেছে স্বস্তি শাহজাদপুরে নৌকা থেকে পড়ে যুবকের মৃত্যু নাসিরনগরে হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার  চুয়াডাঙ্গায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত জামায়াত এমপির এপিএসের নামে মিথ্যা ভিডিও প্রচার করায় ৬ ব্যক্তির নামে থানায় অভিযোগ 

হালতিবিল ট্যাংকি মৎস্য অভয়াশ্রমে ভ্রাম্যমাণ আদালতের অভিযান-২৬ জনকে জরিমানা

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ Time View

 

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি

 

 

নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতি বিলের অভয়াশ্রমে আইন লঙ্ঘন করে মাছ শিকারের অভিযোগে ২৬ জনকে মোট ২৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় মাছ ধরার কাজে ব্যবহৃত বড়শি, হুইলসহ বিভিন্ন আনুষঙ্গিক সরঞ্জাম জব্দ করা হয়।

 

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত হালতি বিলের ভূষণগাছায় হালতি বিল ট্যাংকি মৎস্য অভয়াশ্রম এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

 

অভিযানে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ ধারা অনুযায়ী আইন লঙ্ঘন করে মাছ শিকারের অপরাধে ২৬ জনকে প্রত্যেককে ১ হাজার টাকা করে মোট ২৬ হাজার টাকা জরিমানা করা হয়।

 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার এবং সহকারী কমিশনার (ভূমি) মো:শামীম হোসেন।

 

অভিযানে সার্বিক সহযোগিতা করেন নলডাঙ্গা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু সাঈদ। অভিযানের নিরাপত্তায় দায়িত্ব পালন করেন নলডাঙ্গা থানা পুলিশের সদস্য ও আনসার সদস্যরা। উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ জানায়, মৎস্য সম্পদ সংরক্ষণ, অভয়াশ্রমের সুরক্ষা এবং আইন লঙ্ঘন প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com