1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত খাইরুল ইসলাম দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা কত, জানালেন সড়কমন্ত্রী রাউজানে যুবদল নেতা হত্যা:দুই দিনেও নেই গ্রেপ্তার  রাজবাড়ীর কালুখালীতে পাটক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার  চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল- গুলি-গাঁজা উদ্ধার পুশইনের শঙ্কায় ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির সঙ্গে পাহারায় গ্রামবাসী নলছিটিতে এলাকাবাসীর মানববন্ধনে মানহানি হওয়ায় অভিযোগে সংবাদ সম্মেলন রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত অভিযোগের ৩০ মিনিটেই বিদ্যালয় এলাকা বখাটেমুক্ত করল রায়গঞ্জ পুলিশ সরকারি প্রাথমিক শিক্ষক বদলির ক্ষমতা পাচ্ছেন ডিসি-ইউএনওরা

সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক এমপি ডা. আব্দুল আজিজকে বিস্ফোরক মামলায় আবার গ্রেপ্তার

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ২৯১ Time View

জেলা প্রতিনিধি:

জামিনে মুক্ত হয়ে জেলগেটে স্থানীয় জনতার হাতে হেনস্তার শিকার সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

বুধবার (৯ এপ্রিল) দুপুরে অধ্যাপক ডা. আব্দুল আজিজকে তাড়াশ থানার বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

তাড়াশ থানার ওসি মো. জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গত বছরের ৪ আগস্ট তাড়াশে ছাত্র-জনতার মিছিল ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনায় করা মামলায় সাবেক এমপি আব্দুল আজিজকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) জামিনে মুক্ত হয়ে জেলা কারাগার থেকে বের হওয়ার পরপরই জেলগেট তাকে তুলে নিয়ে গণধোলাই দিয়ে থানায় সোপর্দ করেন ছাত্র-জনতা। তাকে তুলে নিয়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়।

সিরাজগঞ্জ সদর থানার ওসি হুমায়ুন কবির বলেন, রাত সাড়ে ৮টার দিকে সাবেক এমপি আব্দুল আজিজকে সোপর্দ করা হয়েছে। তাড়াশ থানার একটি বিস্ফোরক মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি রাতে র‌্যাব-২ এর একটি দল ঢাকার কলাবাগান থেকে আব্দুল আজিজকে গ্রেপ্তার করে। পরে র‌্যাব-১২–এর মাধ্যমে তাকে সিরাজগঞ্জের তাড়াশ থানায় হস্তান্তর করা হয়। ৪ ফেব্রুয়ারি দুপুরে তাড়াশ থানা পুলিশ হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করে। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তিন মাস কারাভোগের পর তিনি মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যায় জামিনে মুক্ত হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com