1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত খাইরুল ইসলাম দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা কত, জানালেন সড়কমন্ত্রী রাউজানে যুবদল নেতা হত্যা:দুই দিনেও নেই গ্রেপ্তার  রাজবাড়ীর কালুখালীতে পাটক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার  চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল- গুলি-গাঁজা উদ্ধার পুশইনের শঙ্কায় ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির সঙ্গে পাহারায় গ্রামবাসী নলছিটিতে এলাকাবাসীর মানববন্ধনে মানহানি হওয়ায় অভিযোগে সংবাদ সম্মেলন রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত অভিযোগের ৩০ মিনিটেই বিদ্যালয় এলাকা বখাটেমুক্ত করল রায়গঞ্জ পুলিশ সরকারি প্রাথমিক শিক্ষক বদলির ক্ষমতা পাচ্ছেন ডিসি-ইউএনওরা

রাজবাড়ীর কালুখালীতে পাটক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার 

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৯ Time View

 

মোঃ এনামুল মন্ডল,রাজবাড়ী প্রতিনিধি 

 

রাজবাড়ীর কালুখালী উপজেলায় পাটক্ষেত থেকে আসাদুজ্জামান (২৪) নামে এক যুবকের অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৫ জুন) সকালে উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া দাখিল মাদরাসা সংলগ্ন ভাটিয়াপাড়া রেলপথ ও চন্দনা নদীর তীরবর্তী একটি পাটক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আসাদুজ্জামান কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের বিল মানুষমারি গ্রামের মো. শাহজাহান মণ্ডলের ছেলে। তিনি বালিয়াকান্দি উপজেলার মীর মশাররফ হোসেন কলেজের ডিগ্রি শাখার ছাত্র ছিলেন। লেখাপড়ার পাশাপাশি বাবার সঙ্গে কৃষিকাজেও সহায়তা করতেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১৪ জুন) বাদ আসর বাড়ি থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। রাত ৮টার দিকে সৌদি প্রবাসী তার দুলাভাইয়ের কাছে মুঠোফোনে জরুরি ভিত্তিতে ৫ হাজার টাকা প্রয়োজন বলে জানান। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং পরিবারের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

সোমবার সকালে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে পাটক্ষেতের মধ্যে তার অগ্নিদগ্ধ মরদেহ দেখতে পান। পরে তারা পুলিশ ও পরিবারের সদস্যদের খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, আসাদুজ্জামান নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com