1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত খাইরুল ইসলাম দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা কত, জানালেন সড়কমন্ত্রী রাউজানে যুবদল নেতা হত্যা:দুই দিনেও নেই গ্রেপ্তার  রাজবাড়ীর কালুখালীতে পাটক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার  চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল- গুলি-গাঁজা উদ্ধার পুশইনের শঙ্কায় ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির সঙ্গে পাহারায় গ্রামবাসী নলছিটিতে এলাকাবাসীর মানববন্ধনে মানহানি হওয়ায় অভিযোগে সংবাদ সম্মেলন রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত অভিযোগের ৩০ মিনিটেই বিদ্যালয় এলাকা বখাটেমুক্ত করল রায়গঞ্জ পুলিশ সরকারি প্রাথমিক শিক্ষক বদলির ক্ষমতা পাচ্ছেন ডিসি-ইউএনওরা

নলছিটিতে এলাকাবাসীর মানববন্ধনে মানহানি হওয়ায় অভিযোগে সংবাদ সম্মেলন

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১৩ Time View

 

 

রাজীব কুমার মালো,নলছিটি (নলছিটি) প্রতিনিধি

 

ঝালকাঠির নলছিটিতে মানববন্ধনের মাধ্যমে নিজের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর অভিযোগ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন আবদুল রহিম মল্লিক।

 

 

সোমবার (১৫ জুন) বেলা ১১টায় নলছিটি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবদুল রহিম মল্লিক বলেন, সম্প্রতি একটি মহল মানববন্ধন করে তাকে ‘মামলাবাজ’ আখ্যা দিয়ে মানহানি করেছে। তিনি দাবি করেন, সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে তার দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধ রয়েছে এবং বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন।

 

 

তিনি জানান, গৌরিপাশা মৌজার খতিয়ান নং-৬০ এর ২৩৭, ২৩৮, ২৪২ ও ২৪৫ নম্বর দাগের জমি নিয়ে বিরোধ চলমান রয়েছে। দীর্ঘদিন বিদেশে থাকার পর দেশে ফিরে জমি পরিমাপ করলে তিনি ও তার ওয়ারিশরা জমির মালিকানা পান বলে দাবি করেন। এ বিষয়ে আদালত তাদের পক্ষে রায় দিলেও প্রতিপক্ষ তা মানতে নারাজ বলে অভিযোগ করেন তিনি।

 

 

সংবাদ সম্মেলনে আবদুল রহিম মল্লিক আরও অভিযোগ করেন, প্রতিপক্ষের কয়েকজন সদস্য বিভিন্ন সময় তার ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালিয়েছে এবং বর্তমানে নানা অপপ্রচারের মাধ্যমে সম্মানহানির চেষ্টা করছে। তিনি সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

 

 

এ সময় তিনি আবদুল কাদের মল্লিকের বিরুদ্ধেও একই জমি একাধিক ব্যক্তির কাছে বিক্রির অভিযোগ তুলে বলেন, এ ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়েছে এবং মামলাটি বিচারাধীন রয়েছে।

 

 

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন গিয়াস মল্লিক ও কাদের মল্লিক এ বিষয়ে তারা বলেন, “আবদুল রহিম মল্লিকের আনা অভিযোগ সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন। তিনি এলাকার সাধারণ মানুষকে হয়রানির উদ্দেশ্যে মামলা-বাণিজ্য করছেন। সেসব ভুক্তভোগীরা সেদিন তার বিরুদ্ধে মানববন্ধন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com